ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সলঙ্গায় ইউপি সদস্যের গলাকাটা মৃতদেহ উদ্ধার


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১৯-১০-২০২২ দুপুর ১২:৩২
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার পাটধারী এলাকার হাটিকুমরুল-নগরবাড়ী সড়কের পাশ থেকে এক ইউপি সদস্যের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা রাতের কোনো এক সময় ওই ব্যক্তিকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। বুধবার (১৯অক্টোবর) সকালে এলাকার লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
 
উদ্ধারকৃত মৃতদেহটি নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও খোকা আকন্দের ছেলে মো.ফরিদুল ইসলামে বলে জানা গেছে।
 
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, নাটোরের সিংড়ার সুকাশ ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় দুটি হত্যার ঘটনা ঘটে। একটি হত্যা মামলার আসামি ছিলেন ফরিদুল ইমলাম। হত্যা মামলার আসামি হওয়ায় দীর্ঘদিন পলাতক ছিল ফরিদুল। পাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই হত্যাকাণ্ডের জের হিসেবে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ, পিবিআই ও সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।

এমএসএম / জামান

ধুনট থানা পুলিশের তৎপরতায় ৯৪ মোবাইল উদ্ধার, চোরচক্রের ৮ সদস্য আটক

রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি

বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা