ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখল আয়ারল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১০-২০২২ দুপুর ১:৪৫

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারাল আয়ারল্যান্ড। ১৭৭ রানের টার্গেটে খেলতে নেমে ৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। এই জয়ে সুপার টুয়েলভে যাওয়ার আশা বেঁচে রইলো আয়ারল্যান্ডের। ‘বি’ গ্রুপে এখন স্কটল্যান্ড, আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ে তিন দলেরই জয় একটি করে।

কুর্তিস ক্যাম্ফার আর জর্জ ডকরেলের ১১৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জেতে যায় আয়ারল্যান্ড। ম্যাচ জেতানো এই জুটিতে তারা বল খেলেছেন মাত্র ৫৭টি। ক্যাম্ফার ৩২ বলে ৭২ রানে অপরাজিত থাকেন। আর ডকরেল ২৭ বলে করেন ৩৯ রান। এছাড়া লরকান টাকারের ব্যাট থেকে ১৭ বলে ২০ আর অধিনায়ক অ্যান্ডি বালবির্নি করেন ১২ বলে ১৪ রান।

বুধবার হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় স্কটল্যান্ড। শুরুতেই জর্জ মুনসেক এক রানে আউট হন। এরপর আরেক ওপেনার জোনস দায়িত্বশীল ব্যাটিং করেন। সেঞ্চুরির সম্ভাবনা জাগানো জোনস ৫৫ বলে ৮৬ রানের ইনিংস খেলেন।

এছাড়া ম্যাথিউ ক্রস ২১ বলে ২৮, অধিনায়ক রিচি বেরিংটন ২৭ বলে ৩৭ রান করেন। আর মাইকেল লিস্ক ১৩ বলে করেন অপরাজিত ১৭ রান। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৭৬ রান তোলে দলটি। আইরিশ বোলারদের মধ্যে ২ ওভারে ৯ রান দিয়ে কুর্তিস ক্যাম্ফার নেন ২টি উইকেট।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’