ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বৃষ্টিতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১০-২০২২ দুপুর ৩:১৬

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচ। কিন্তু মাঠে নামার সুযোগই পেলো না বাংলাদেশ ক্রিকেট দল। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে টসের আগেই।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে এই ম্যাচে বৃষ্টি হতে পারে শঙ্কা ছিল আগেই। শেষ পর্যন্ত এতটাই বৃষ্টি হলো যে মাঠই প্রস্তুত করা গেলো না। ফলে টসের আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

বাংলাদেশের জন্য এই প্রস্তুতি ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার আগে শেষবারের মতো শুধু নিজেদের ঝালিয়ে নেওয়াই নয়, আগের ম্যাচের ভুলত্রুটি শুধরে কতটা প্রস্তুত দল, সেটি দেখার সুযোগ ছিল এই ম্যাচে। 

প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ যাচ্ছেতাই পারফরম্যান্স দেখিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম দশ ওভার ভালো করলেও (উঠেছিল ৬৭ রান) বরাবরের মতো শেষের দশ ওভারে খেই হারিয়েছেন বোলাররা।

ফলে আফগানিস্তান পেয়ে যায় ১৬০ রানের লড়াকু সংগ্রহ। জবাব দিতে নেমে ব্যাটাররা রীতিমত লজ্জায় ফেলেছেন দলকে। ২৮ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের ইনিংস থামে ৯৮তে।

টপঅর্ডার ব্যাটিং, ডেথ ওভারের বোলিং-সব কিছুতেই একদম ছন্নছাড়া এক দল দেখা গেছে। আজ সুযোগ ছিল নিজেদের নতুন করে চেনানোর, বিশ্বকাপের আগে ভালো খেলে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার। বৃষ্টি সেই সুযোগটা আর দিলো না।

সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২৪ অক্টোবর। বাছাইপর্ব থেকে পেরিয়ে আসা দলের সঙ্গে খেলবে টাইগাররা।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে