কাপাসিয়ায় জমিসংক্রান্ত বিরোধে প্রাণ গেল কৃষকের
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সুলতানপুর গ্রামের মফিজ উদ্দিন (৬৫) নামে এক কৃষককে খুনের অভিযোগ উঠেছে।বুধবার (১৯ অক্টোবর) সকালে টোক ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। মফিজ উদ্দিন ওই গ্রামের মো. আফছার উদ্দিনের ছেলে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ এখনো কাউকে আটক করেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মফিজ উদ্দিন সাথে তার ভাই তমিজ উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। ঘটনার আগের দিন রাতে মফিজ উদ্দিনের সাথে তমিজ উদ্দিনের ছেলে নূর হোসেন, মেয়ে মাসুদা, নবী হোসেন, মকবুল মারামারি করে ও ঘর ভেঙে ফেলে। এছাড়া মেরে ফেলার হুমকি দেয়া হয়। ভয়ে মফিজ উদ্দিন তার পরিবারের সদস্যদের নিয়ে বড় ছেলের বাড়ি চলে যান।
সকালে মফিজ উদ্দিন মীমাংসার উদ্দেশ্যে স্থানীয় মহিলা মেম্বারের বাড়ি যাওয়ার সময় রাস্তার মধ্যে নূর হোসেন, নবী হোসেন, মকবুল, মাসুদা তাদের মারতে শুরু করে। পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো এবং মামলার প্রক্রিয়া চলছে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied