বিশ্বকাপের আগে শীর্ষস্থানে ফিরলেন সাকিব
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় সুখবর পেলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।মোহাম্মদ নবিকে হটিয়ে ফের আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেলেন সাকিব।
বুধবার আইসিসি প্রকাশিত অলরাউন্ডার র্যাংকিংয়ে আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবিকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে আবারও শীর্ষস্থান দখল করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন সাকিব। সিরিজের বাংলাদেশের শেষ দুই ম্যাচে টানা দুই ফিফটি হাঁকিয়েছিলেন তিনি। আর তাতেই আফগান অধিনায়ক নবিকে পেছনে ফেলে বিশ্বকাপের আগে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি।
আইসিসির হালনাগাদ র্যাংকিং অনুযায়ী, সাকিবের রেটিং পয়েন্ট এখন ২৬৬। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া নবির রেটিং পয়েন্ট ২৪৬ এবং ১৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনে ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। নামিবিয়ার জেজে স্মিট চার ধাপ এগিয়ে উঠে এসেছেন চতুর্থ স্থানে এবং চার ধাপ এগিয়ে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
টি-টোয়েন্টি রাংকিংয়ে ব্যাটারদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। আর তার রেটিং পয়েন্ট বেড়ে ৮৬১। ৮৩৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতের সূর্যকুমার যাদব। আর তিনে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (৮০৮ রেটিং পয়েন্ট)। এবারের বিশ্বকাপে শীর্ষস্থান দখলের লড়াইয়ে নামবেন এই তিন ব্যাটার।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ