আত্রাইয়ে পৃথক অভিযানে মেম্বারসহ ১০জন গ্রেফতার
নওগাঁর আত্রাই থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০জনকে গ্রেফতার করেছে।এর মধ্যে অপহরণ ও চাঁদাবাজী মামলায় ইউপি মেম্বারসহ ৭জন এবং মাদকসহ তিনজন রয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানাপুলিশ জানায় মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটকালু পাড়া ইউনিয়নের বড়াইকুড়ী গ্রামের আনিছার রহমানের ছেলে ইউপি মেম্বার আশরাফুল ইসলাম উজ্জল এর বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই বাড়ী থেকে মেম্বার আশরাফুল ইসলাম উজ্জল (৩৮), একই গ্রামের জফের আলীর ছেলে স্বজল প্রামানিক (২৬), জহুরুলের ছেলে আরাফাত ওরফে আকাশ (২৪), মধু গুড়নই গ্রামের ইউসুফ আলীর ছেলে বাহাদুর শেখ (৩৬), নওগাঁ সুলতানপুর গ্রামের দোস মোহাম্মদ আলীর মেয়ে বৃষ্টি আক্তার (৩৫), পার নওগাঁ মধ্যপাড়া গ্রামের নিতাই চন্দ্রের ছেলে শুভ সরকার (২৮) ও নওগাঁর খলিশাকুড়ি গ্রামের আব্দুর রহিমের ছেলে সোহানুর রহমান রাকিব (২২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অপহর ও চাঁদাবাজী মামলা রয়েছে। এছাড়া সোমবার দিনগত রাতে উপজেলার বলরাম চক গ্রামের রাখাল চন্দ্রের ছেলে সুজন চন্দ্র (৩৩) কে ৩৬০ মিলিলিটার এ্যালকোহল, ভরতেতুলিয়া গ্রামের ইচাহাক আলীর ছেলে আসাদুল (২৮) কে দুই গ্রাম হেরোইন ও একই গ্রামের নুরল খন্দকারের ছেলে বা”চু খন্দকার (৩৭) কে চার পিস এ্যাম্পুলসহ আটক করা হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করা হয়েছে। এছাড়া অপহরণ ও চাঁদাবাজী মামলায় গ্রেফতারকৃতদের মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু
নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান
Link Copied