দৌলতপুরে বেড়েই চলেছে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য
বাংলাদেশের অন্যতম সীমান্তবর্তী উপজেলা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা । ১৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত দৌলতপুর উপজেলার ৮ টি ইউনিয়নই সীমান্তবর্তী এলাকাজুড়ে অবস্থিত । এই সীমান্তবর্তী এলাকায় দেদারছে দাপিয়ে বেড়াচ্ছে শীর্ষ মাদক ব্যবসায়ীদের একাংশ ।
জানা যায় , উপজেলার মাদক আমদানিকারক ব্যবসায়ীদের মধ্যে অন্যতম প্রাগপুর বিলগাথুয়ার আবুল কালাম মেম্বার , একই এলাকার বাহার আলী , আল্লারদর্গা এলাকার জুবায়ের হোসেন জনি , ভেড়ামারা ফকিরাবাদ এলাকার আশরাফুল সাইদুর , জয়রামপুর এলাকার সিদ্দিক , চরদিয়ার এলাকার সাবাজ ও সাহানুর মন্ডল ,কল্যানপুর এলাকার রাজ্জাক , ফিলিপনগর এলাকার সাব্বির ওরফে সাব্বি , বিশু , হাসান মেম্বার , মামুন মেম্বার ওরফে জাসদ মামুন ও মাসুদ ,ধর্মদহ এলাকার রবুল ,লালু ও ঝন্টু , ইসলামপুর এলাকার সাবেক মেম্বার হোসেন , চামনাই গোহাটপাড়ার জ্যোতি , সোনাইকুড়ি গ্রামের কিসমত আলী ও আবেদ আলী , বৈরাগীরচড় ।
এলাকার রিপন মন্ডল সিরাজনগরের কালাম মালিথা । এবং উল্লেখিত মাদক আমদানিকারক ব্যবসায়ীদের মধ্যে আবুল কালাম মেম্বারের নামে দৌলতপুর থানায় জিআর -৩৯৫ / ২১ নং মামলা , বাহার আলীর নামে একই থানায় জিআর ৩৮/২২ ও ২৫/২২ নং মামলা , জুবায়ের হোসেন জনির নামে ভেড়ামারা থানায় জিআর -১৮৯ নং মামলা , সিদ্দিকের নামে দৌলতপুর থানায় জিআর ৫৮.২০৫ , ২৩৮ , ৪৬৪ , ১৫০ নং মামলা , রাজ্জাকের নামে দৌলতপুর থানায় জিআর ৫০৭ ও ৫১ নং মামলা , জামিরুল ইসলাম ওরফে হোসেন ( সাবেক মেম্বার ) এর নামে একই থানায় জিআর -৫১০ , ৫১১ নং মামলা , জ্যোতির নামে দৌলতপুর থানায় জিআর -৪১৩ , ২০৯ , ৩১১ মামলা ও ভেড়ামারা থানায় জিআর ১১৭ , ১১৩ , ১৬১ নং মামলা এবং কুষ্টিয়া সদর থানায় জিআর -১০ নং মাদক মামলা চলমান রয়েছে । তাছাড়া হাসানুর ( হাসান মেম্বার ) এর নামে দৌলতপুর থানায় জিআর ৩৬৩ , ১৯৩ , ১৯৬ , ৩৬ নং মামলা ও ভেড়ামারা থানায় জিআর ১৬ ও ৭৪ নং মামলা এবং কুষ্টিয়া সদর থানায় জিআর -২৯৮ নং মামলা , কিসমত আলী ও আবেদ আলীর নামে দৌলতপুর থানায় জিআর ০৯/২২ নং মামলা , মামুনুর রশীদ মামুন ওরফে জাসদ মামুন মেম্বারের নামে দৌলতপুর থানায় জিআর -১৩৬ নং মামলা ,রিপন ম - লের নামে দৌলতপুর থানায় জিআর ৫২ নং মামলা ও একই থানায় এফআইআর ৩/৩৮ , এফআইআর -৭/১৫৭ ,এফআইআর -২০ / ২০ , এফআইআর -২৭ / ১১৫ নং এবং রাজশাহীর এফআইআর -৮ নং , কালাম মালিথার নামে দৌলতপুর থানায় জিআর বাঘা থানায় ০৮/২১৯ , ৩১৫ , ৪৪৯ , ৩৮৫ এবং এফআইআর -৩১ / ৫৭১ , ২৮ , ৩৫ , ৯ , ৩৫ , ২৩ , ২৪ , ৩৭ নং , সাহানুর মণ্ডলের নামে দৌলতপুর থানায় জিআর- ৩৪১ ও ৭৫ নং মামলা চলমান রয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানান , উপজেলার সীমান্তবর্তী এলাকা জুড়ে মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে । মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে জেলা জুড়ে মাদকের বিষাক্ত ছোবলে যুব সমাজ থেকে শুরু করে বিভিন্ন বয়সীরা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে । এভাবে চলতে থাকলে মাদকের ভয়াবহতায় প্রতিটি পরিবার আক্রান্ত হবে বলে ধারণা করছেন তারা । এজন্য ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন তারা ।
এমএসএম / জামান
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার