ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মেন্ডিসের ফিফটি, বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৬২


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-১০-২০২২ দুপুর ১২:২

টিকে থাকতে হলে জিততেই হবে। এখানেই শেষ নয়, জয়টা হতে হবে বড় ব্যবধানের। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে শ্রীলঙ্কার সামনে সমীকরণটা এমনই। এমন ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে লঙ্কানরা পেয়েছে ১৬২ রানের পুঁজি। দারুণ এক ফিফটি করে যাতে বড় অবদানই রেখেছেন ওপেনার কুশল মেন্ডিস। 

জিলংয়ের কার্ডিনিয়া পার্কের এই উইকেটটা ব্যবহার করা হয়নি। সে কারণেই অধিনায়ক দাসুন শানাকা টস জিতে নিয়েছিলেন ব্যাট করার সিদ্ধান্ত। পাওয়ারপ্লেটা বিনা উইকেটে পার করে দিয়ে মেন্ডিস আর পাথুম নিসাঙ্কা অধিনায়কের ভরসার প্রতিদান দেওয়ারই ইঙ্গিত দিচ্ছিলেন।

তবে বিপত্তিটা বাধে পাওয়ারপ্লে শেষে। নিসাঙ্কা ফিরলেন, এরপর এরপর ধনাঞ্জয়া ডি সিলভাও যখন ফিরলেন, তখন শঙ্কাটা ফিরে ফিরে আসছিল লঙ্কান শিবিরে।

চারিথ আসালঙ্কাকে সঙ্গে নিয়ে এরপর ইনিংস গড়েন মেন্ডিস। আসালঙ্কার বিদায়ের পর নিয়মিত বিরতিতে শ্রীলঙ্কা উইকেট খোয়ায়। তবে একপাশ আগলে রেখেছিলেন মেন্ডিস। তাতেই লঙ্কানদের লড়াকু পুঁজির আশা টিকে ছিল ভালোভাবেই। শেষে ৫টি চার ও ৫টি ছক্কায় ৪৪ বলে ৭৯ রান করেন কুশল মেন্ডিস।

তাতে লঙ্কানদের আশাও টিকে যায় ভালোভাবেই। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে এশিয়ান চ্যাম্পিয়নরা।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে