আক্কেলপুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
জয়পুরহাটের আক্কেলপুরে সাঁতার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌর সদরের আক্কেলপুর সরকারি এফ ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া পরিদপ্তরে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আক্কেলপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ৫টি বিদ্যালয়ের ৫ গ্রুপে মোট ৭০ জন শিক্ষার্থীদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছানোয়ার হোসেনের সঞ্চালনায় আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা আব্দুস সালাম আকন্দ, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, জেলা ক্রীড়া কর্মকর্তা অরিফুজ্জামান, ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,‘ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন রয়েছে। আর প্রত্যেকেই সাঁতার জানা অতি প্রয়োজন।’ এছাড়াও শিক্ষার্থীদের লেখাপড়া ও ক্রীড়ার বিষয়ে অনুপ্রাণিত করতে বাস্তব কিছু অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন এবং বক্তব্য শেষে তিনি সাঁতার প্রতিযোগিতার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়