ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ধামরাইয়ে ৯ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ইউপি সদস্যসহ ধর্ষণকারী গ্রেফতার


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২০-১০-২০২২ বিকাল ৫:১০

ধামরাইয়ে চকোলেটের লোভ দেখিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ইউপি সদস্য নরুল ইসলাম ঠাণ্ডু (৫০) ও ধর্ষণকারী রতন কুমার সাহাকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-৪। গতকাল বুধবার (১৯ অক্টোবর) রাতে ইউপি সদস্য নরুল ইসলাম ঠাণ্ডুকে নান্নার গ্রাম থেকে ও ধর্ষণকারী রতন কুমার সাহাকে কালিয়াকৈরের সফিপুর এলাকা থেকে আটক করা হয়। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।

ধর্ষণকারী রতন কুমার সাহা উপজেলার নান্নার দক্ষিণ পাড়া গ্রামের মৃত শিয়া সাহার ছেলে ও নান্নার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নরুল ইসলাম ঠাণ্ডু একই এলাকার তারাজুল ফরাজীর ছেলে।

র‌্যাব ও এলাকাবাসী জানায়, নান্নার এলাকার শিয়া সাহার ছেলে কাচামাল ব্যবসায়ী রতন কুমার সাহা চকোলেটের লোভ দেখিয়ে গত শুক্রবার বিকেলে বাড়ির পাশে একটি পরিত্যক্ত ভিটায় নিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণ করে। এ সময় তার ডাক-চিৎকারের শব্দ শুনে আব্দুল হক দৌড়ে গেলে ধর্ষক রতন কুমার সাহা সেখান থেকে পালিয়ে যায়। পরে আব্দুল হক শিশুটিকে উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে আসেন। পরে রাতে শিশুটি পেটের ব্যথায় চিৎকার করে ও সকালে প্রস্রাব বন্ধ ও রক্তক্ষরণ হলে শিশুটির মা সকালে ৫নং ওয়ার্ডের মেম্বার নরুল ইসলাম ঠাণ্ডু ও মহিলা ইউপি সদস্য রওশন আরার কাছে গেলে তারা গোপনে সাভারের একটি প্রাইভেট হাসপাতলে ভর্তি করে চিকিৎসা নিতে সহায়তা করেন এবং থানায় মামলা না করে স্থানীয়ভাবে মীমাংসার কথা বলেন।

পরে ধর্ষণকারী রতন কুমার সাহাসহ ইউপি সদস্য নরুল ইসলাম ঠাণ্ডু ও মহিলা ইউপি সদস্য রওশন আরার নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন শিশুটির মা সিমা আক্তার। এরপর র‌্যাব-৪-এর অভিযানিক দল অভিযান চালিয়ে ধর্ষণকারী রতন কুমার সাহা ও ইউপি সদস্য নরুল ইসলাম ঠাণ্ডুকে আটক করে।

এ বিষয়ে র‌্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মো. লুৎফর রহমান বলেন, র‌্যাব-৪-এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে গতকাল বুধবার রাতে চাঞ্চল্যকর ৯ বছরের শিশু ধর্ষণের মামলার আসামি ইউপি সদস্য নরুল ইসলাম ঠাণ্ডুকে নান্নার এলাকা থেকে এবং রতন কুমার সাহাকে কালিয়াকৈরের সফিপুর এলাকা থেকে আটক করে। রাতেই তাদের ধামরাই থানায় সোপর্দ করা হয়।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের নামে মামলাও হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

এমএসএম / জামান

সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ