রূপগঞ্জে আগুন নিভিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানার আগুন নিভিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিকেল অথবা সন্ধ্যার দিকে উদ্ধারকাজ শেষ হবে, তখন ঘটনার তদন্ত শুরু হবে। শনিবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান ফায়ার সার্ভিসের পরিচালক ও ফায়ার সার্ভিস অ্যঅন্ড সিভিল ডিফেন্সের তদন্ত কিমিটর প্রধান জিল্লুর রহমান।
এ সময় তিনি বলেন, আমরা গতকাল ৪৯টি মৃতদেহ উদ্ধার করি। পরে নতুন করে আর কোনো মৃতদেহ উদ্ধার করা হয়নি। ভবনটিতে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে সময় লেগেছে। আমাদের উদ্ধারকাজ বিকেল পর্যন্ত চলবে। তারপর থেকে আমাদের তদন্ত শুরু হবে। অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটির পঞ্চম তলার ছাদের মাঝে ১৫ ফুটের মতো ধসে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা পঞ্চম ও ষষ্ঠ তলায় উদ্ধার অভিযান পরিচালনা করছে। ভবনটিতে কোনো বিল্ডিং কোড মানা হয়নি, এ কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকার সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানার পূর্বদিকে একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ওই দিনই তিনজন নিহত হন। শুক্রবার বিকেল ৩টার দিকে কারখানাটির চতুর্থ তলার দক্ষিণ-পূর্ব পাশ থেকে ৪৯টি মৃতদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এমএসএম / জামান
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড