ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে অর্ধলক্ষ টাকার অবৈধ জাল জব্দ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২০-১০-২০২২ রাত ৮:৫৭
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ জাল জব্দ করে সন্ধ্যায় জনসম্মুখে পুড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে  উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
 
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর থেকে বিকেল অবধি অভিযানে অর্ধলক্ষ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়ানো হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলা  মৎস্য অফিসের দপ্তরের বাস্তবায়নে  উপজেলার হাকালুকি হাওর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার  নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পরিচালনা শেষে অর্ধলক্ষ টাকা মূল্যের কারেন্ট জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান ও জুড়ী থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
 
উপজেলা মৎস্য অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, আজকের অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫ টি  চায়না দুয়ারি/ম্যাজিক জাল উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার