ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

আশা করি সমস্যা কেটে যাবে : বাণিজ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১০-২০২২ দুপুর ২:১৮

বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের দাম যেভাবে থাকার কথা, তার চেয়ে দাম বেড়েছে। তবে এটা বৈষয়িক সমস্যা। দাম বৃদ্ধির ফলে মানুষের একটু কষ্ট হচ্ছে ঠিকই, তবে আশা করি এ সমস্যা কেটে যাবে।

শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, “বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমেছে, সেই বিবেচনায় আমাদের দেশেও তেলের দাম কমানো হয়েছে। এখন বাজারে ব্যবসায়ীরা না কমালে আমরা বিষয়টি দেখবো।”

কিছু অসাদু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে স্বীকার করে তিনি বলেন, “এ জন্য দায়ি অসাদু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিদকার অধিদপ্তরকে বলা হয়েছে। তারা কাজ করছেন।” তিনি আরও বলেন, “জিনিষপত্রের দাম আমরা সব সময়ই সমন্বয় করি। প্রতিমাসে মাসে একবার করে রিভিউ করা হয়।”

মন্ত্রী বলেন, “প্রতিটি জিনিষেরই দাম বেড়েছে। টাকার মান কমে যাওয়ায় ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে। যার প্রভাব বাজারে পড়েছে। তবে বৈষিক বিবেচনায় দেশে দাম কিন্তু সেভাবে বৃদ্ধি পায়নি।”

দেশে খাদ্য সংকটের আশংকার কথা সরকারের তরফ থেকে বার বার বলা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “দেশে যাতে খাদ্য সমস্যা না হয় সে জন্য প্রধানমন্ত্রী বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। 

সরকারের বিভিন্ন প্রকল্পে খরচ কমানো হচ্ছে। বিভিন্ন প্রকল্পে যেখানে কম করা দরকার, কাটছাট করা দরকার, প্রকল্পের কাজ পিছিয়ে দেয়া দরকার, সেটা করা হচ্ছে।”তিনি বলেন, “আমরা প্রস্তুত আছি। প্রধানমন্ত্রী নিজেও প্রস্তুত আছেন। আমরা বৈষয়িক পরিস্থিতির শিকার। সে কারণে সমস্যা হতেই পারে।”

এর আগে রংপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে দলের নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।  এ সময় জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস চৌধুরী সহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রীতি / প্রীতি

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী