বোয়ালমারীতে পারকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন
ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকায় পরকীয়ার জের ধরে নূপুর বেগম (২৪) নামে এক গৃহবধূ স্বামীর হাতে খুন হয়েছেন । বৃহস্পতিবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১১ টার দিকে বোয়ালমারী পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্যেরগাতী গ্রামে এ খুনের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, স্ত্রীর পরকীয়ার জেরে এ হত্যাকান্ড ঘটেছে ।
এলাকাবাসী জানান, ১৩ বছর আগে প্রেম করে একই গ্রামের কাওসার মোল্যার ছেলে মুসা মোল্যার সাথে বিয়ে হয় নূপুরের। তাদের ১৩ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বছরখানেক আগে পার্শ্ববর্তী ছোলনা গ্রামের মো. রেজাউল মোল্যার ছেলে নাঈম মোল্যার সাথে পরকীয়ার জড়িয়ে পড়ে নূপুর। ইতোমধ্যে ৩বার ঘর ছেড়ে প্রেমিক নাঈমের হাত ধরে পালিয়ে গিয়ে কিছুদিন যাবত সংসার করে সে। সেখান থেকে পরিবারের সমঝোতায় স্বামীর ঘরে ফিরে এলে প্রেমিক নাঈম মোল্যা ওরফে লাদেন নূপুরকে স্ত্রীর দাবী করে বসে। এ বিষয়ে গত ৭ অক্টোবর শুক্রবার একটি গ্রাম্য সালিশ হয়। সালিশে শরিয়া আইন মোতাবেক তিন মাস ইদ্দদ পালন শেষে মেয়ের ইচ্ছানুযায়ী পুনরায় স্বামী নির্বাচনের অধিকার দিয়ে নূপুরকে তার মায়ের জিম্মায় দেয়া হয়। সেখানে স্বামীর দাবিদার দুইজনের কেউ নূপুরের সাথে দেখা করতে পারবে না বলে শর্ত দেয়া হয়। সালিশের দুই সপ্তাহের মাথায় গত বৃহস্পতিবার রাতে নূপুরের বাড়ীতে হাজির হয় প্রেমিক নাঈম। নিহতের মেয়ে ফারিয়া তার পিতা মুসাকে ফোন করে ঘটনা জানালে নূপুরের বাড়ীতে প্রাক্তন স্বামী মুসা হাজির হলে পালিয়ে যায় প্রেমিক নাঈম।
এ সময় নূপুরকে সামনে পেয়ে রাগের বশবর্তী হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে স্বামী মুসা মোল্যা (৩২) পালিয়ে যান। পরে পরিবারের লোক নূপুরকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে ভোর ৪টার দিকে মৃত্যু হয় নূপুরের।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied