উখিয়ায় দুশ্চিন্তায় থাকা পর্যটকনির্ভর ২০০ জন পেল প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় গরিব-দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তাস্বরূপ নিত্যাপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণের অংশ হিসেবে কক্সবাজারের উখিয়ায় ইনানী সি বীচ এলাকার কর্মহীন ফটোগ্রাফার, বীচ বাইকচালক, ভাসমান ব্যবসায়ীসহ ২০০ জনের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক।
শনিবার (১০ জুলাই) ১১টার সময় ইনানী মেরিন ড্রাইভসংলগ্ন হ্যালিপ্যাড মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. নাসিম আহমেদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তাস্বরূপ কর্মহীন হয়ে পড়া ২০০ জন ফটোগ্রাফার, বীচ বাইকচালক ও ভাসমান ব্যবসায়ীদের মাঝে এ ত্রাণসামগ্রী তুলে দেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীসহ অন্যরা।
এ ত্রাণসামগ্রী পেয়ে মহাখুশিতে ফটোগ্রাফার সাইমুন বলেন, জীবনের প্রথবার কর্মহীন অবস্থায় সরকারের দেয়া এ ত্রাণ পেয়েছি। ধন্যবাদ ও চিরকৃতজ্ঞ প্রধানমন্ত্রীসহ কক্সবাজার জেলা প্রশাসক ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ, যারা আমাদের এই ক্ষুদ্র গরিবের খোঁজ নিয়েছেন।
বীচ বাইকচালক নুরুল আমিন বলেন, এই লকডাউনে আমাদের দুমুঠো খাবার জোগাড় করা অনেক কঠিন অবস্থা ছিল। আজ প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেয়ে অন্তত কয়েকদিন সুন্দর করে চলতে পারব।
পর্যটকনির্ভর ভাসমান ব্যবসায়ী হামিদুল হক বলেন, আমাদের ব্যবসা মূলত পর্যটকদের ওপর নির্ভর করে। পর্যটন কেন্দ্র খোলা থাকলে আমাদের পরিবার-পরিজন নিয়ে সুন্দর করে দুবেলা ভাত জোটে। কিন্তু গত দুই বছর যাবৎ করোনার কারণে আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ। চলাফেরাসহ খাবার জোগাড় করতে অনেক কষ্ট হয়ে যায়। কেউ আমাদের খবর রাখেনি, আজ প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার কিছু ত্রাণসামগ্রী আমাদের হাতে তুলে দিলেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের প্রতি অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান, করোনা মহামারী বৃদ্ধিতে সরকার ঘোষিত এই কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া পর্যটননির্ভর ফটোগ্রাফার, বীচ বাইকচালক ও ভাসমান দোকানদারদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার অংশ বিশেষ নিত্যাপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী তাদের পরিবারে কিছুটা হলেও অর্থ জোগান হিসাবে পৌছে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, করোনা সংক্রমণ এড়াতে এই লকডাউন বাস্তবায়নে সরকার যেমন কঠোর হয়েছে, অন্যদিকে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। প্রত্যেকে জেলা-উপজেলায় কর্মহীন হয়ে পড়া সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিতাকতায় কক্সবাজারের যেসব মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাদের সবার মাঝেও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে। অসহায়-দুস্থদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হবে।
এমএসএম / জামান
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা
বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি
Link Copied