ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বাস-লঞ্চ বন্ধ থাকলেও বাধা পেরিয়ে বিএনপির নেতাকর্মীরা  খুলনায় প্রবেশ করছে


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২২-১০-২০২২ দুপুর ১:২১

পথে বাধার আশঙ্কায় আগেভাগেই গণসমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন হাজার হাজার বিএনপি নেতাকর্মী।গতকাল থেকেই বিএনপি নেতাকর্মিদের খুলনায় প্রবেশ শুরু হয়।রাতে সকলে সমাবেশ স্থলে ও দলীয় কার্যালয়ের সামনে অবস্থান শুরু করে।

বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা নগরীর কেডি ঘোষ রোডের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছে। শুক্রবার রাত ৯টার পরেই কেডি ঘোষ রোড এলাকায় কানায় কানায় মানুষে পূর্ণ হয়ে যায়। অনেকে রাতে থাকার জন্য বিছানার চাদর, মাদুর, বালিশও সঙ্গে নিয়ে এসেছেন। আবার অনেক নেতাকর্মী খুলনা রেলওয়ে স্টেশন এলাকায় রাত্রি যাপন করছেন। আবাসিক হোটেলে জায়গা না পেয়ে হাজার হাজার নেতাকর্মী এভাবে রাত্রি যাপন করেছেন।

সমাবেশকে ঘিরে খুলনায় চলছে দুই দিনের বাস-লঞ্চ ধর্মঘট। ফলে অনেকটা বিপাকেই পড়েন সমাবেশে অংশ নিতে ইচ্ছুক অন্যান্য জেলা-উপজেলার নেতাকর্মীরা। বাস-লঞ্চ বন্ধ থাকায় যে যেভাবে পারছেন আসছেন। নেতাকর্মীদের অনেকে ট্রেনে, ট্রলারে, ইজিবাইক ভ্যানে করে এসেছেন এবং আসছেন।

শুক্রবার রাতে নগরীর দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া শরণখোলা উপজেলা যুবদলের সদস্য সচিব আলামিন খান জানান, বুধবার রাতে খুলনায় রওনা হন তারা। পথে তাদের ওপর হামলা চালালে অনেকে আহত হন। অনেক পথ ঘুরে তারা খুলনায় পৌঁছেছেন।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা জানান, বাস-লঞ্চ বন্ধের পর পথে পথে নেতাকর্মীদের বাধা দেওয়া হচ্ছে। কিন্তু সব বাধা উপেক্ষা করে গণতন্ত্রকামী মানুষের জনস্রোত এখন খুলনামুখী। দলীয় কার্যালয়ের সামনে তিল ধারণের জায়গা নেই। সমাবেশস্থলসহ খুলনা মহানগরী জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, শনিবার দুপুর ২টায় নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।

জামান / জামান

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা