পটিয়ায় কিশোরকে হত্যা করে রিকসা ছিনতাই
চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ধাউরডেঙ্গা সড়ক থেকে মেহেদী হাসান (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জুলাই) সকাল ১০টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। মেহেদী হাসান নোয়াখালীর সুবর্ণচর ইউপির চরজব্বার থানা এলাকার মোহাম্মদ আলী আকবরের ছেলে। সে তার মা ও ভাইকে নিয়ে পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ব্রাহ্মণপাড়ায় ভাড়া বাসায় বাস করে আসছিল। নিহতের শরীর, মাথা ও পেটে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
নিহতের ভাই সাজ্জাদ হোসেন ও মামা আবদুল রহমান জানান, প্রতিদিনের ন্যায় ব্যাটারিচালিত রিকসা নিয়ে রাস্তায় বের হয় মেহেদী। গত শুক্রবার রাত ৮টায় মোবাইল চার্জ দেয়ার জন্য ঘরে আসে। ঘরে মোবাইল চার্জ দিয়ে রিকসা নিয়ে চলে যায়। এরপর রাত ১০টার পরও সে ঘরে ফিরে না আসায় রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে পটিয়া রেজিস্ট্রি অফিসের দারোয়ান নাছির উদ্দিন ধাউরডেঙ্গা রাস্তার পাশে বিলের ধারে কিশোরের লাশটি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। এ সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গেলে তার ভাই মেহেদীর লাশ শনাক্ত করে। পরে পটিয়া থানা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়। মেহেদীর ব্যাটারিচালিত রিকসাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ছিনতাইকরীরা মেহেদীকে হত্যা করে রিকসাটি ছিনতাই করে নিয়ে যায়।
তারা আরো জানান, মহামারী করোনার মধ্যে অভাব-অনটনের তাড়নায় লেখাপড়া ছেড়ে দিয়ে সংসার চালাতে রিকসা চালানো শুরু করে মেহেদী।
পটিয়া থানার উপ-পরিদর্শক এরশাদ জানান, শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ছনহারা ইউনিয়নের ধাউরডেঙ্গা-গোয়াতলী রাস্তার মাঝামাঝি অংশে সড়কের পাশে ওই কিশোরের লাশটি দেখে পেয়ে স্থানীয়রা পটিয়া থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশটির শরীরে, মাথায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশটির ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন