চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি, এ প্রতিপাদ্য সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ৬ষ্ট বারের মত পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক র্যালি ও আলোচনা সভা করেছে (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ সার্কেল।
শনিবার (২১ অক্টোবর) সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ সার্কেল'র আয়োজনে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় ডিসি অফিসের কার্যালয় চত্ত্বর থেকে বেলুন উড়িয়ে দিবসের সূচনা করে (বিআরটিএ)। এরপরই একটি বর্ণাঢ্য র্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও'র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ, সড়ক ও জনপদ বিভাগের উপ- বিভাগীয় প্রকৌশলী রেজওয়ার করিম, সদ্য সদর উপজেলার নির্বাহী অফিসার রওশান আলী, পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন আনিসুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, নিসচা সভাপতি শফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, জেলা ট্রাক মালিক গ্রুপ সভাপতি এ্যাডঃ আব্দুস সামাদ বকুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ সার্কেল'র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক।
এসময় আর-ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) মোটরযান পরিদর্শক সেলিম হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আবু হুজাইফা, অফিস সহকারী জহুরুল ইসলাম ও মামুন প্রমুখ।
অতিথিদের দেয়া বক্তব্যে বলেন, সামান্য অসতর্কতা ও অবহেলার কারনে আমরা প্রতিনিয়ত দুর্ঘটনা শিকার হচ্ছি। সকলের সচেতনতা ও স্বদিচ্ছাই পরে সড়ক দুর্ঘটনা রোধ করতে। আমরা সকলেই সড়ক ব্যবহারে সচেতন হই, ট্রফিক আইন ও সাইন মেনে চলি বলে এ-সব কথা বলেন।
প্রীতি / প্রীতি
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান