উলিপুরে তিস্তার চরে আগাম জাতের আলুর চাষ
কুড়িগ্রামের উলিপুরে তিস্তার চর বেষ্টিত চর গুলোতে আগাম জাতের আলু চাষে ব্যাস্ত আলু চাষিরা। আলুর বীজ বপন করতে দিনে প্রায় শত শত পুরষ ও মহিলা ব্যস্ত সময় পার করছেন।
সরেজমিন উপজেলার তিস্তার চর বেষ্টিত একাকা গুলোর মধ্যে গোড়াইপিয়ার চর, আম্নিআষার চর, জুয়ান সতরার চর, দরিকিশোরপুর চর, টিপমার চর,শুকদেবকুন্ড চর, বজরার চর, সাতালস্কারের চর সহ আরও অনেক এলাকা ঘুরে দেখা যায় তিস্তার চর বেষ্টিত এলাকা গুলোতে আগাম জাতের আলু চাষে ব্যাস্ত সময় পার করছেন আলু চাষিরা। তারা আগাম আলু চাষ করে ভালো দামে বাজারে বিক্রি করার আশায় আলু চাষে ব্যাস্ত হয়ে পড়েছেন। আলু চাষ করার পর শরিষা, গম, পিয়াজ সহ বিভিন্ন ধরনের শস্য ফলাবেন।
উপজেলার তিস্তার চর বেষ্টিত এলাকার জুয়ান সতরা চরের রবিয়াল ইসলাম বলেন, আমি প্রায় ১২ থেকে ১৩ একর জমিতে আলু লাগিয়েছি। আলুর ভালো ফলন হলে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। কারণ আগাম আলুর দর বাজারে অনেক ভালো থাকে। তিনি আরও বলেন, আমার আলু লাগাতে যত টাকা খরচ হয়েছে তার থেকে অনেক বেশি টাকা আয় করতে পারব বলে জানান তিনি।
এ ছাড়াও তিস্তার চরের আলু চাষি আসাদুল, জলিল, রফিকুল, এমদাদুল ও শফিকুল সহ আরও অনেকে বলেন, এবারে আগাম আলুর চাষ করেছি। ভালো ফলন হলে অনেক লাভবান হতে পারব। তারা আরও বলেন আগাম আলু উৎপাদন করতে পারলে আলুর বাজার দর ভালো পাওয়া যাবে বলে জানান তারা।
এ বিষয়ে কৃষি উপ-সহকারী কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, আগাম আলু চাষে অনেক লাভবান হবেন আলু চাষিরা। যদি ফলন ভালো হয় তা হলে অনেক টাকা আয় করতে পারবে আলু চাষিরা। তিনি আরও বলেন, আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের আলুর রোগ বালাই সম্পর্কে অবগত করেছি। এবং যাতে রোগ বালাই ও পোকামাকর আক্রমণ করতে না পারে সে বিষয় সবসময় পরামর্শ দিয়ে আসছি বলে জানান তিনি।"
জামান / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি