ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইল শহরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২২-১০-২০২২ বিকাল ৫:৯

টাঙ্গাইল জেলা শহরের পৌর এলাকার কলেজপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ অপরাধীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শনিবার (২২ অক্টোবর) দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সদর থানা পুলিশ এ তথ্য জানায়।  

আটক ডাকাত সদস্যরা হলো- টাঙ্গাইল সদর উপজেলার দক্ষিণ থানাপাড়ার আব্দুল জলিলের ছেলে মো. রফিক(৩৭), একই এলাকার আব্দুল হাইয়ের ছেলে সম্রাট (৩৪), যুগনী এলাকার খলিলের ছেলে ইউসুফ আলী (২৫), ব্যাপারীপাড়ার মিন্টু মিয়ার ছেলে আবিদ হাসান হৃদয় (৩০) এবং কালিহাতী উপজেলার রাজাবাড়ী এলাকার লিটন মণ্ডলের ছেলে লেলিন (২৬)।

পুলিশ জানায়, ডাকাতরা গতকাল গভীর রাতে সদর উপজেলার দক্ষিণ কলেজপাড়ার মিজানুর রহমানের বাসার পাশে খালি জায়গায় অন্ধকারের মধ্যে পলাতক আরো কয়েকজনকে সাথে নিয়ে ধারালো কয়েকটি চাপাতি, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। ডাকাত রফিকের নামে ১১টি মামলা, সম্রাটের নামে ৮টি, ইউসুফের ১১টি, আবিদ হাসানের নামে ৭টি এবং লেলিনের নামে ২টি মামলা আদালতে বিচারাধীন। এদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানার এসআাই শুভ্র সাহা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

জামান / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন