উলিপুরে যুবকের আত্মহত্যা
কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে মাসুদ রানা (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার হাতিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বকসী কামারটারী গ্রামে।
জানা গেছে, গত শুক্রবার রাতে বকসী কামারটারী গ্রামের আইয়ুব আলীর পুত্র মাসুদ রানা তার শশুর বাড়ী পার্শ্ববর্তী ধামশ্রেনী ইউনিয়নের দড়িচর পাঁচপাড়া গ্রাম থেকে নিজ বাড়িতে ফিরে আসে। রাতে শয়ন ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মাসুদ রানা। শনিবার সকালে পরিবারের লোকজন তার কোন সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ঘরের ভিতরে মাসুদ রানার ঝুলন্ত মরদেহটি দেখতে পায়। পরে পরিবারের লোকজনের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে মরদেহটি উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বশুরবাড়িতে তর্ক-বিতর্কের কারণে অভিমান করে আত্মহত্যা করতে পারে মাসুদ রানা।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জামান / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি