খুলনার বৈকালী এলাকায় আওয়ামী লীগ-বিএনপিকর্মীদের মধ্য সংঘর্ষ
খুলনার বৈকালী এলাকায় আওয়ামী লীগ ও বিএনপিরকর্মীদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে ১৪নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে। এখানে আহত হয়েছে অন্তত ১৫ জন। এছাড়া শিববাড়ী মোড়ে দুটি মটর সাইকেল ভাংচুর করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) বেলা ৩টার দিকে বৈকালীতে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা মহানগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে জড়ো হয়েছেন। সকাল থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হওয়ায় নির্ধারিত সময়ের আগেই সমাবেশ শুরু হয়ে যায়।
আয়োজকরা বলছেন, ‘দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন। অনেকে বাধা বিপত্তি পেরিয়ে শুক্রবার থেকেই খুলনা শহরে অবস্থান করছেন। তাদের ফিরতে হবে। এ কারণে দিনের আলোর মধ্যেই গণসমাবেশ শেষ করা হবে।’
এদিকে, খুলনা শহরে বিভিন্ন প্রবেশমুখে বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়েছেন প্রতিপক্ষ নেতাকর্মীরা। প্রবেশপথগুলোতে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন তারা। যারাই খুলনায় প্রবেশ করছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাদ যাচ্ছে না সাংবাদিকরাও। তাদের বহনকারী গাড়ি আটকিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রীতি / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত