প্রতিষ্ঠার ৬০ বছরে ৪-৬টি বাস পাচ্ছে বাঙলা কলেজ
প্রতিষ্ঠার ৬০ বছরে ৪-৬টি বাস পাচ্ছে রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজ।শনিবার(২২ অক্টোবর) প্রতিষ্ঠানটির ৬০ বছর পূর্তী অনুষ্ঠানে যোগ দিয়ে এ ঘোষণা দেন বিশিষ্ট শিল্পপতি আবদুল কাদির মোল্লা, চেয়ারম্যান, মজিদ মোল্লা ফাউন্ডেশন ও এম.ডি, থার্মেক্স গ্রুপ লিঃ, নরসিংদী।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান। প্রধান অতিথির বক্তব্যে কাদের মোল্লা বলেন,' বাঙলা কলেজে এসে এখানকার আতিথেয়তায় আমি মুগ্ধ। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিতে আমাকে আরো আগেই আসা উচিত ছিল।' এসময় তিনি ৪-৬টি বা যা লাগে বাস দেয়ার ঘোষণার পাশাপাশি বাঙলা কলেজ শিক্ষার্থীদের সকল দাবি দাওয়া পূরণ করার অঙ্গিকার করেন।' বলেন, আমি আমার সাধ্যমত বাঙলা কলেজ শিক্ষার্থীদের সকল দাবি দাওয়া পূরণ করব।
এসময় মেয়েদের জন্য হলের দাবি জানালে তিনি বিষয়টি দেখবেন বলে জানান। এবং পুনরায় বাঙলা কলেজে এসে মেয়েদের জন্য হল এবং শিক্ষকদের জন্য বাস দেবেন বলে প্রতিশ্রুতি দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান।
দিনব্যাপী বর্ণিল আয়োজনের মাধ্যমে ৬০ বছর পূর্তী উদযাপন করে সরকারি বাঙলা কলেজ। দিবসটি উপলক্ষে শনিবার দিনব্যাপী আলোচনা সভা, আনন্দর্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জাতীয় পতাকা ও কলেজ পতাকা উত্তোলন এবং বেলুন ও কবুতর উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয় সকাল ১১:০০ টায়। ১১:৩৫ মিনিটে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী সমন্বয়ে আনন্দর্যালি বের করা হয়।
সন্ধ্যা ৭ ঘটিকায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।২৫ একরের বাঙলা কলেজে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা প্রায় ১৫ হাজার। তবে এতত সংখ্যক শিক্ষার্থী থাকা সত্ত্যেও কলেজটিতে নেই পরিবহন সুবিধা। একটি বাস থাকলেও সেটির সুবিধা তেমন পান না শিক্ষার্থীরা। তবে পরিবহন পুলে নতুন ৫-৬টি বাস সংযুক্ত হলে দীর্ঘদিনের আক্ষেপ কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করেন শিক্ষার্থীরা।
সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মারুফ আহমেদ বলেন,'কাদের মোল্লা স্যারের কাছে বাঙলা কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা। স্যারের এই অনুদানে আমাদের দীর্ঘদিনের চাওয়া পূরণ হতে চলেছে। আমরা তার প্রতি কৃতজ্ঞ।'
এমএসএম / এমএসএম
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
Link Copied