দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. আফসার আহমেদ (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বাংলাদেশ সময় রাত ৯টার দিকে স্টেইট প্রদেশের ব্লুমফন্টেইন সংলগ্ন বোসাবেলোয় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা তাকে গুলি করে।
নিহত মো. আফসার আহমেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট এলাকার মৌলভী বাড়ির জয়নাল আবেদিনের ছেলে।
জানা গেছে, ভাগ্য পরিবর্তনের আশায় ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আফসার আহমেদ। তিনি দক্ষিণ আফ্রিকায় বিয়েও করেন। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। এ বছরের শেষের দিকে পরিবারসহ আফসারের বাংলাদেশে আসার কথা ছিল।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. মামুন জানান, বাংলাদেশ সময় রাত ৯টার দিকে একদল কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী আফসারের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। এক পর্যায়ে তারা আফসারকে গুলি করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরপার্বতী ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি মোতাহের হোসেন বাদল জানান, ২-৩ মাস পরে আফসারের বাড়িতে আসার কথা ছিল। সে শপিংসহ নানা কাজ সেরে রেখেছে। কিন্তু সন্ত্রাসীরা এভাবে একটা তাজা প্রাণ হত্যা করেছে। তার মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভাগ্য পরিবর্তনের জন্য গিয়ে আজ আফসার আহমেদ লাশ হয়েছে। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন