ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ক্ষমতাসীনদের হামলায় ৩০০ নেতাকর্মী আহত : বিএনপি


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৩-১০-২০২২ দুপুর ১১:৪৮

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ কর্মসূচি বাধাগ্রস্ত করতে নানা স্থানে ক্ষমতাসীনদের হামলায় ৩০০ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি। শনিবার (২২ অক্টোবর) রাতে মহানগর বিএনপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করে বলা হয়, কোথাও গুলি করে, কোথাও কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে নেতাকর্মীদের। ট্রলার ডুবিয়ে দিয়ে এবং ঘাটে ভিড়তে বাধাগ্রস্ত করে সমাবেশে আসা ঠেকানো হয়েছে। হকিস্টিক, রামদা, লোহার রড, লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল ক্যাডাররা। এছাড়া নগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড এবং সমাবেশে অংশ নেয়ার প্রবেশপথে তাদের দিনভর মহড়া আতংক ছড়িয়েছে জনমনে। প্রতিটি মোটরসাইকেলে কমপক্ষে তিনজন করে শত শত মোটরসাইকেলের বহরে বিএনপি ও এর নেতৃবৃন্দকে কটূক্তি করে দেয়া হয়েছে উস্কানিমূলক স্লোগান।

ফুলতলা থেকে খুলনায় আসার পথে থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান আবুল বাশারকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ আবুল বাশারকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়। একই ভাবে মোকামপুর এলাকায় গুলিবর্ষণের ঘটনায় আহত হন ১৫ জন। গাজীরহাট এলাকায় বিএনপিকর্মীদের ওপর হামলার সময় আব্দুল জলিল নামে এক কর্মী নদীতে পড়ে যান। এখনো তার কোনো সন্ধান মেলেনি। খালিশপুর থানার বৈকালীতে বিএনপি অফিস পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। বাস এবং লঞ্চ ধর্মঘটের কারণে দূর-দূরান্ত থেকে নেতাকর্মীরা বিকল্প ব্যবস্থাপনায় খুলনায় আসতে থাকেন। তবে পথে পথে তাদের গাড়ি আটকে রাখা, ভয়ভীতি দেখিয়ে টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান সামগ্রী কেড়ে নেয়ার অসংখ্য অভিযোগ পাওয়া যায়।

ক্ষমতাসীন দলের ক্যাডাররা নগরীর লবনচরায় অবস্থিত মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. তারিকুল ইসলাম জহীরের মালিকানাধীন আছিয়া সী ফুডে হামলা চালিয়ে ভাংচুর করে। অপর একটি সন্ত্রাসী বাহিনী ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নগর বিএনপির সদস্য কেএম হুমায়ুন কবিরের বাসভবনে হামলা চালায়।

এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, নিশিরাতের অবৈধ ভোটের সরকার তার মসনদ টিকিয়ে রাখতে দলীয় ক্যাডারদের লেলিয়ে দিলেও শেষরক্ষা করতে পারবে না। তাদের পতনঘণ্টা বাজছে। সেদিন অন্যায়ভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-নির্যাতনের প্রতিটি ঘটনার বিচার করা হবে।

বিবৃতিদাতারা হলেন- মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. তারিকুল ইসলাম জহীর এবং আবু হোসেন বাবু।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়