ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

এই বিশ্বকাপে আমাদের এমন কিছু করার সামর্থ্য আছে যা আগে করিনি : সাকিব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১০-২০২২ দুপুর ১২:৩০

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের একটি জয়ের প্রতীক্ষাও দীর্ঘদিনের। এবার সরাসরি এই পর্বে খেলছে টাইগাররা। সোমবার প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ড।

এর আগে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক সাকিব আল হাসান শোনালেন আশার বাণী। গত কয়েক মাস ধরে দেশের ক্রিকেটে নতুন কিছুর কথা শোনা যাচ্ছে, তবে মাঠে দেখা যাচ্ছে না তার প্রতিফলন। সর্বশেষ ত্রিদেশীয় সিরিজেও সব ম্যাচ হেরেছে বাংলাদেশ। সাকিব অবশ্য বলছেন, এবার তাদের এমন কিছু করার সামর্থ্য আছে যেটা আগে কখনো করেননি তারা।

অধিনায়ক ও ক্রিকেটার হিসেবে পারফর্ম করার চ্যালেঞ্জ নিয়ে জানতে চাইলে তিনি বলেছেন, ‘এটা একটা মজার বিষয় যে একটা চ্যালেঞ্জ... আপনার কথামতো একটা চ্যালেঞ্জ আছে। যদিও আমি এ ধরনের কখনও কোনো চিন্তা করিনি যে আমার কোনো চ্যালেঞ্জ আছে এবং যে চ্যালেঞ্জটা আমার নিতে হবে কিংবা আমার কিছু প্রমাণ করতে হবে। এখানে আমরা একটা বিশ্বকাপ খেলতে এসেছি, বাংলাদেশের হয়ে। খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য।’

‘এমন একটা ফরম্যাট যেখানে আমরা কখনোই অত একটা ভালো করিনি। তবে আমি বিশ্বাস করি এই বিশ্বকাপে আমাদের এমন কিছু করার সামর্থ্য আছে যেটা আমরা এর আগে কোনো বিশ্বকাপে করিনি।’

কোন প্রতিপক্ষকে ছোট করে দেখতেও রাজি নন সাকিব, ‘সব ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। সব ম্যাচ থেকেই ২ পয়েন্ট পাওয়ার আছে। আমরা প্রতি ম্যাচই জেতার জন্য খেলতে নামবো। এ বিশ্বকাপে কোনো দুর্বল ও সহজ দল নেই, যেমনটা আপনারা কোয়ালিফায়ারে (প্রথম রাউন্ড) দেখেছেন। যে দলকে আপনারা হয়তো ভেবেছেন জিতবে, তারা জিততে পারেনি।’

 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে