ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

অনুকূলচন্দ্র সৎসঙ্গ, রাজশাহী'র সভাপতি রণজিৎ, সম্পাদক মুকুল


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৩-১০-২০২২ দুপুর ২:০
শ্রীশ্রী  ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, রাজশাহী জেলা শাখার নির্বাচনে সভাপতি রণজিৎ কুমার কবিরাজ এবং সাধারণ সম্পাদক মুকুল কুমার বর্দ্ধন নির্বাচিত হয়েছেন। 
 
গত শুক্রবার (২১ অক্টোবর) স্থানীয় সনাতন ধর্মসভা মন্দিরে আয়োজিত এক বিশেষ সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সৎসঙ্গী শ্রী সুভয় পদ ঘোষ। সন্ধ্যায় বিনতী প্রার্থণা শেষে শ্রীশ্রী ঠাকুরের আদর্শ প্রচার ও প্রসারের লক্ষ্যে এ সভা থেকে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, রাজশাহী জেলা শাখার একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
 
নির্বাহী কমিটির সভাপতি পদে রণজিৎ কুমার কবিরাজ, সধারণ সম্পাদক পদে মুকুল কুমার বর্দ্ধন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাঞ্চন কুমার সিকদার, সাংগঠনিক সম্পাদক পদে ডালিম কুমার সিকদার, কোষাধ্যক্ষ পদে অজয় কুমার প্রামানিকসহ ৩০ (ত্রিশ) সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভায় রাজশাহী জেলার আওতাধীন বিভিন্ন থানা থেকে সৎসঙ্গীরা অংশগ্রহণ করেন।
 
সৎসঙ্গ, কেন্দ্রীয় পরিষদ সদস্য ও রাজশাহী জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক  মুকুল কুমার বর্দ্ধন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম