ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে মধুপুরের কৃষি জমির মাটি যাচ্ছে টাইলস্ ফ্যাক্টরীতে সিন্ডিকেটের মাধ্যমে


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৩-১০-২০২২ দুপুর ৪:২০

 টাঙ্গাইলের মধুপুরে দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে মাটি খেকোরা। কৃষি জমির মাটি লুটে নিতে কাজ করছে বিশাল সিন্ডিকেট। এ সিন্ডিকেটটি মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর গ্রামের বালাইদ বাইদের কৃষি জমির মাটি টাইলস কোম্পানিতে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এই মাটি খেকোদের থাবায় নিশ্চিহ্ন হচ্ছে ফসলি জমি। নিঃশ্ব হচ্ছে এলাকার কৃষক। অতিরিক্ত মাটি ভর্তি ট্রাকের কারণে এলাকার রাস্তা ঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত  হচ্ছে। রাস্তা ঘাটে খানাখন্দ হয়ে পড়ায় স্থানীয়দের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জানাগেছে, মাটি খেকোরা এলাকায় প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ ওই সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না। প্রতিবাদ করলে মিথ্যা মামলার ভয় দেখিয়ে তাদেরকে নানাভাবে হুমকি দিয়ে থাকে। ফলে ফসলি জমির মাটি হারিয়ে বুক চাপড়াচ্ছে ভুক্তভোগী কৃষকরা। মাটি লুটেরাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসন দফায় দফায় মাটি ভর্তি ট্রাক, মাটি কাটার ভেকু, ভেকুর ব্যাটারী জব্দ করে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দফায় দফায় জরিমানা আদায় করা হয়। আর মাটি লুট করবে না মর্মে মুচলেকা নেওয়া হলেও, থেমে নেই তাদের মাটি লুটের রাম রাজত্ব। সম্প্রতি মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন ও সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে কুড়াগাছার ইউনিয়নের পিরোজপুরের বলাইদ বাইদে গিয়ে মাটি লুট অবস্থায় মাটি ভর্তি দু’টি ট্রাক, মাটি কাটার ভেকুর ব্যাটারী জদ্ধসহ জরিমানা করা হয়। স্থানীয়রা মাটি লুটের রাম রাজত্ব বন্ধ করে কৃষি জমির রক্ষার মাধ্যমে বিল এলাকার জীব বৈচিত্র ও পরিবেশ রক্ষার দাবি জানিয়েছেন। স্থানীয়রা জানান, হাওদা বিলের শাখা বলাই বাইদ। বাইদে প্রচুর পরিমাণে বোরো ও আমন ধান চাষ হয়। উপজেলা জুড়ে মাছ চাষের সুনামও রয়েছে বাইদগুলোতে। স্থানীয় বাইদবাসীদের একমাত্র ধানের জমি বাইদ। কৃষকদের ধান চাষে জমিগুলোতে সেচ দিতে হয় না। উর্বর থাকায় প্রচুর পরিমাণে ধান চাষ হয়। মাটির গুণগত মান ভালো থাকায় টাইলস কোম্পানিতে বাইদের মাটির ব্যাপক চাহিদা রয়েছে। এ মাটি দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন সিরামিকস কোম্পানিতে উন্নতমানের টাইলস্। এক ট্রাক মাটি ৪০ থেকে ৭০ হাজার টাকা দরে বিক্রি হয়ে থাকে। চলতি বছরে ওই সিন্ডিকেটটি আশ্বিন মাস থেকে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসগুলোতে প্রতিদিন প্রায় একশ’র অধিক গাড়ি মাটি অবৈধভাবে টাইলস্ কোম্পানিতে বিক্রি করছে। স্থানীয় কৃষকদের ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মাটির দাম চুকিয়ে কৃষি জমি ধ্বংস করে সিন্ডিকেটের সদস্যরা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। অপরদিকে, অবাধে বড় ড্রাম ট্রাক চলালের কারণে নষ্ট করছে রাস্তাঘাট। কুড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক সরকার জানান, কৃষি জমিতে মাটি কাটার বিষয়টি তিনি জানেন না। কেউ কেটে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন জানান, সম্প্রতি মাটিসহ দু’টি ট্রাক আটক করে এনেছি ও একটি ভেকু স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দিয়েছি। পরবর্তীতে কেউ কৃষি জমি থেকে মাটি কাটলে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন