শাহজাদপুরে নসিমন-সিএনজি সংঘর্ষে নিহত-১
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরে বগুড়াা-নগরবাড়ি মহাসড়কের বিসিক বাসস্ট্যান্ডের পাশে সিদিমবাড়ির মোড়ে নসিমন-সিএনজি সংঘর্ষে ১জন নিহত হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে এ দূর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় মা-ছেলেসহ আরও ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, তালগাছি থেকে ছেড়ে আসা সিএনজি সিদিমতলা মোড়ে পৌঁছালে চালিতাতলা থেকে একটি ব্যাটারি চালিত নছিমন মহাসড়কে দ্রুতগতিতে ওঠার সময় সিএনজিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সমাজ আলী (৫৫) নামে একজন নিহত হয়। নিহতের বাড়ি উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুড়িয়া গ্রামে। তিনি মৃত ইদ্রিস আলীর ছেলে। এ দূর্ঘটনায় আহতরা হলেন, গাইবান্ধা জেলার বাহাদুরপুরের নুরুল ইসলামের পুত্র মো. আবদুল মাজেদ (৩২), শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর মহল্লার হাবু শেখের পুত্র মো. অনিক এবং হাবু শেখের স্ত্রী মোছা, রোজিনা খাতুন (৩০)।
সড়ক দুর্ঘটনার পর এলাকাবাসী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দ্রুত পাশে অবস্থিত পিপিডি ট্রাস্ট হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে এম্বুলেন্স ও একটি গাড়ি এসে ঘটনাস্থলে পৌঁছায়। এসময় ফায়ার সার্ভিস কর্মকর্তা রফিক জানান, আমরা এসে ঘটনাস্থলে কাউকে পাইনি তবে হাসপাতালে ঢোকার পূর্বে একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি এবং আমরা তার নাম ঠিকানা উদ্ধার করেছি।
এ বিষয়ে ঘটনাস্থলে থাকা হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ইন্সপেক্টর আশরাফ আলী বলেন- নিহত সমাজ আলীর লাশ সুরতহাল করেছি এবং সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের কোন আপত্তি না থাকায় তাকে লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তন্তর করা হয়েছে। এদিকে আহত ৩ জন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন