ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২৩-১০-২০২২ বিকাল ৫:৩৭

কুড়িগ্রামের উলিপুরে চুরি করতে গিয়ে চাঁন মিয়া(৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উলিপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব শিববাড়ী গ্রামে।

জানা গেছে, শনিবার রাতে পূর্ব শিববাড়ী গ্রামের মৃত ইব্রাহিম আলীর পুত্র চোর চাঁন মিয়া পার্শ্ববর্তী বাড়িতে চুরি করতে গিয়ে ৩টি হাঁস ব্যাগে নিয়ে গোয়াল ঘর থেকে গরু বের করতে যায়। এ সময় গৃহকর্তা টের পেয়ে চোর চোর বলে চিৎকার করতে থাকেন। পরে এলাকাবাসী গৃহকর্তার ডাক চিৎকারে এগিয়ে এসে চোরদের ধাওয়া করে। এলাকাবাসীর ধাওয়া খেয়ে চোরগণ পালানোর সময় পা পিছলে ধানক্ষেতে পরে যায় চাঁন মিয়া। পরে এলাকাবাসী খোঁজাখুঁজি করে তাকে ধানক্ষেত থেকে উদ্ধার করে গৃহকর্তার বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তার রেখে ৯৯৯ এ কল করে থানা পুলিশ কে অবগত করেন। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।  

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির