মান্দায় মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্টকার্ড ও ডিজিটাল সনদ বিতরণ
নওগাঁর মান্দা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা বীর সন্তানদের হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহাবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী এনায়েত হোসেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফছার আলী মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা খোদা বক্সসহ বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।
এদিন উপজেলার ১৫২ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে সনদ ও স্মার্টকার্ড বিতরণ করা হয়। এছাড়াও মৃত বীর মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি ১১৩ জনের মাঝে ডিজিটাল মুক্তিযোদ্ধা সনদ বিতরণ করা হয়।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে