ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

রাত থেকে ভারি বর্ষণে খুলনার জনজীবন স্থবির


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ২:৩

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারি বর্ষণ শুরু হয়েছে। ২৪ তারিখ মধ্যরাত ৩টা থেকে এ বর্ষন শুরু হয়।রাত থেকে ভারি বর্ষণে খুলনার জনজীবন স্থবির হয়ে পড়ছে। ঘর থেকে বাইরে বের হলেই দুর্ভোগের শেষ নেই। 

সেই সাথে খুলনা মহানগরীতে চলমান ড্রেন উন্নয়ন কাজের কারণে বৃষ্টির পানি আটকে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।প্রধান সড়কগুলোসহ নগরীর রুপসা,টুটপাড়া,আমতলা,বসুপাড়া,নিরালা,রয়েল মোড়চত্তরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এদিকে, খুলনার নদ-নদীগুলোতে বেড়েছে জোয়ারের পানির চাপ। ইতোমধ্যে উপকূলীয় উপজেলা কয়রার সাতবাড়িয়া নদীর বেড়িবাঁধে ভাঙন সৃষ্টি হয়েছে।

উপকূলের কপোতাক্ষ নদ ও সাকবাড়িয়া নদীর জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। জোয়ারের চাপে সাতবাড়িয়া নদীর হরিনখোলা বেড়িবাঁধে মারাত্মক ভাঙন দেখা দিয়েছে। দুপুরের জোয়ারের আগে বাঁধ মেরামত করতে না পারলে দেরি করে চাষ করা আমন ফসল, ঘরবাড়ি সব আবার নোনা পানিতে প্লাবিত হবে।

উপকূলের অবস্থা সম্পর্কে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু জানান, হরিনখোলা এলাকার বাঁধ মেরামত করার জন্য চেষ্টা চলছে। উপজেলার আরও কয়েকটি এলাকার বেড়িবাঁধ খুব ঝুঁকিপূর্ণ। সবাইকে বাঁধগুলোর বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

প্রীতি / প্রীতি

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়