টংগীতে লকডাউন উপেক্ষা করে গরুর হাটের প্রস্তুতি
গাজীপুর মহানগরের টংগী পূর্ব থানার পেছনে লকডাউন উপেক্ষা করে কোরবানির পশুর হাটের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় কতিপয় আওয়ামী লীগ নেতা। হাট বসানোর খবরে এলাকায় করোনা সংক্রমণের বৃদ্ধি পাবে বলে আশংকা করছেন বাসিন্দারা।
পথচারী ও শ্রমিকদের অভিযোগ, প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত শিল্প-কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা চলাচল করেন। এই সড়ক বন্ধ করে কোরবানির পশুর হাটের কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়া পূর্বে একই সড়কে হাট বসানোর পর ময়লা-আবর্জনার স্তূপ করে রাখারও অভিযোগ রয়েছে।
গাজীপুর মহানগরের ৫৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ও স্বঘোষিত হাট ইজারাদার দেলোয়ার হোসেন জানান, আমাদের লিখিতভাবে কোনো অনুমোদন দেয়া হয়নি। তবে আমরা মৌখিকভাবে হাট বসাতে চাচ্ছি। আগামী ১২ তারিখে বলা যাবে হাট বসবে কি-না।
গাজীপুর সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান মৃধা জানান, হাট সংক্রান্ত বিষয়ে সরকারিভাবে কোনো লিখিত অনুমোদন দেয়া হয়নি। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মৌখিকভাবে হাটের অনুমোদন দিয়েছেন বলে শুনেছি। তবে আগামী ১২ জুলাই দেশের করোনা পরিস্থিতির ওপর ভিত্তি করে লিখিত অনুমোদন দেয়া হতে পারে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ক্রাইম দক্ষিণ) ইলতুৎ মিশ জানান, আমাদের কাছে হাট ইজারার কোনো তথ্য নেই। যদি সরকারিভাবে ইজারা না দেয়া হয় তাহলে হাট বাসাতে পারবে না।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
Link Copied