নজরুল ইসলাম মঞ্জু বিএনপির রাজনীতিতে ফের সক্রিয়
প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে ১১ মাস পর ফিরেছেন সাবেক সংসদ সদস্য ও খুলনা নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। গত ২০ অক্টোবর বৃহস্পতিবার তিনি সংবাদ সম্মেলন করেন এবং ২২ তারিখ গণসমাবেশের অংশ নেয়ার মধ্যদিয়ে রাজনিতীতে ফের সক্রিয় হন।
সর্বশেষ গত বছরের ১২ ডিসেম্বর খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে এক সংবাদ সম্মেলনে কমিটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছিলেন তিনি। গত ১৯ অক্টোবর বুধবার খুলনা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নজরুল ইসলাম মঞ্জু কখনই নিস্ক্রিয় নন, সে সব সময়ই সক্রিয়।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৯ ডিসেম্বর খুলনা মহানগর বিএনপির ৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে কমিটি থেকে বাদ পড়েন নজরুল ইসলাম মঞ্জু ও তার অনুসারীরা। গত ১২ ডিসেম্বর দলের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ১৪ ডিসেম্বর শোকজ করা হয় মঞ্জুকে। ২৫ ডিসেম্বর তাকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। নজরুল ইসলাম মঞ্জুর প্রায় ৪৩ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে এমন পরিণতি মানতে পারেননি খুলনার বিএনপি নেতারা।
নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতির সিদ্ধান্তের প্রতিবাদে খুলনা মহানগর বিএনপির সহ-সভাপতি, যুগ্ম-সম্পাদক, ৫ থানার সভাপতি-সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড কমিটির প্রায় ৫ শতাধিক নেতা পদত্যাগ করেন। দলের কর্মকাণ্ডে এখনো তারা নিস্ক্রিয়। বর্তমান মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে তাদের কারোরই জায়গা হয়নি। ওয়ার্ডের নতুন কমিটি থেকেও বাদ পড়েছেন তারা। দলের বিপুলসংখ্যক নেতাকে বাইরে রেখেই কর্মকাণ্ড পরিচালনা করেছে বিএনপি।
বর্তমানে নজরুল ইসলাম মঞ্জু বিএনপির রাজনিতীতে সক্রিয় অবস্থায় রয়েছেন।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত