ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জের কাটাবাড়ী ইউনিয়ন ভূমি উপ-সহকারীর ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১০-২০২২ দুপুর ২:৩৯
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন ভূমি উপ-সহকারী আবু জাফর খন্দকারের সম্প্রতি খাস পুকুর লিজ প্রক্রিয়ায় এক মৎস্যজীবীকে সরকারি পুকুর নিয়ে দেয়ার কথা বলে ২ দফায় ২৫ হাজার টাকা ঘুষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে। 
 
অনুসন্ধানে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন মৎস্যজীবী সমিতির সভাপতি নান্নু মিয়ার কাছে  আশকুর মৌজার নলকুড়ি সরকারি খাস পুকুর লিজ নিয়ে দেয়ার কথা বলে কাটাবাড়ী ইউনিয়ন ভূমি উপ-সহকারী আবু জাফর খন্দকার ও উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী মোক্তাদির রহমান ৩৫ হাজার টাকা দাবি করেন। নান্নু মিয়া পুকুর লিজ পাওয়ার আশায় ৩ দফায় দুজনকে ৩৫ হাজার টাকা দিয়েছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
 
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা যায়, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবু জাফর খন্দকার পুকুর লিজ দেয়ার ঘুষের টাকা কাটাবাড়ী ইউনিয়নে নিজ অফিসে ১৫ হাজার ও গোবিন্দগঞ্জ বনফুল হোটেলের সামনে মুখে সিগারেট ধরে ১০ হাজার টাকা গণনা করে নিচ্ছেন। মৎস্যজীবী সমিতির সভাপতি নান্নু মিয়া পুকুর লিজের ৩৫ হাজার টাকার মধ্যে ১০ হাজার টাকা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী মোক্তাদির রহমানের কাছে অফিসে গিয়ে তার হাতে দিয়েছেন বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন।
 
মৎস্যজীবী সমিতির সভাপতি নান্নু মিয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী আবু জাফর খন্দকারের দিকে তীর ছুড়ে বলেন, পুকুর লিজের কাগজও নেই এবং ঘুষের টাকাও ফেরত দিচ্ছেন না। চাইলে তিনি উল্টো আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছেন। এ খবর এখন গোবিন্দগঞ্জের সবত্রই ছড়িয়ে পড়ছে। 
 
কাটাবাড়ী ইউনিয়ন ভূমি উপ-সহকারী আবু জাফর খন্দকারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ঘুষের টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন, সে টাকা ফেরত দিয়েছি।
 
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন শফিক বলেন, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত