কমলগঞ্জ উপজেলা পরিষদে হতদরিদ্রদের অবস্থান
চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র প্রায় ৫০ পরিবারের সদস্যরা খদ্যের দাবিতে কমলগঞ্জ উপজেলা পরিষদে অবস্থান নিয়েছিলেন। শনিবার (১০ জুলাই) দুপুর ২টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নেন তারা। খাদ্যের দাবিতে উপজেলা পরিষদ চত্বরে কর্মহীন হতদরিদ্র পরিবারের সদস্যদের অবস্থানের খবর পেয়ে সংবাদকর্মীরা সেখানে ছুটে যান।
আলাপকালে তারা জানান, চলমান লকডাউনে তারা কোনো ধরনের খাদ্য বা ত্রাণসামগ্রী পাননি। পরিষদে অবস্থান নেয়া পরিবারের অধিকাংশই স্বামীহারা, স্বামী পরিত্যক্তা, ঠেলাগাড়িচালকসহ কর্মহীন হতদরিদ্র পরিবারের সদস্য। উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিশু সন্তান নিয়ে আসা নারী-পুরুষরা ত্রাণের দাবিতে উপজেলা পরিষদের বারান্দায় বসে থাকেন। ঘণ্টাখানেক সময় তারা পরিষদ প্রাঙ্গণে অবস্থান করেন। এ সময়ে পরিষদের কারো দেখা না পেয়ে তারা হতাশ হয়ে খালি হাতেই বাড়ি ফেরেন।
আলাপকালে পরিষদে খাদ্যের জন্য আসা হাসি বেগম, হুসনা বেগম, রিমা মালাকার জানান, বিচ্ছিন্ন সময়ে তারা খাদ্যের জন্য এখানে এসেছেন। কিন্তু কেউ তাদের সাথে দেখা করেনি বা কথা বলেনি। লকডাইনে কাজ না করায় ঘরের খাবার ফুরিয়ে গেছে। নিরুপায় হয়ে তারা কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস চত্বরে অবস্থান নিয়েছেন।
হতদরিদ্র পরিবারের লোকজনের সাথে সংবাদকর্মীরা যখন কথা বলছিলেন তখন সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী পরিষদ থেকে বেরিয়ে যাচ্ছিলেন। এ সময় উনার কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, তাদের সহায়তা দেয়ার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণসামগ্রী পৌরসভাসহ সকল ইউনিয়ন পরিষদে দেয়া হয়েছে। এখানে তাদের সহযোগিতা করার জন্য কিছু নেই।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, গত দুই দিন ধরে এখানে এসে হতদরিদ্ররা জড়ো হচ্ছেন। কিন্তু এই অসহায়দের সহায়তার জন্য সরকারি ত্রাণসামগ্রী একটি পৌরসভাসহ ৯টি সকল ইউনিয়ন পরিষদে পৌঁছে দেয়া হয়েছে। এর বাইরে তিনি কোনো মন্তব্য করেননি।
এমএসএম / জামান
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা
মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত
মুকসুদপুরে কেন্দ্রুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশন বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির উদ্ধোধন
বাঘার চকরাজাপুরে অবহেলিত কাঁচা রাস্তা পাকাকরণের কাজের উদ্বোধন
বিশ্বহরিগাছা বহালগাছা বিদ্যালয়ের সভাপতি ময়নুল হক ডুপ্লে
রাজারহাটের দুর্গাচরণ তালতলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি কম, শিক্ষার্থী শূন্য
পটুয়াখালী শ্রী গুরু সঙ্ঘ'র নতুন কমিটি গঠিত, মৃদুল সভাপতি, ইন্দ্রজিৎ সম্পাদক
গাজীপুরের কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন
নাচোলে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প এবং আর্থিক সহায়তা প্রদানঃ
পঞ্চগড়ে সাবেক এমপির স্ত্রী কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য অবঃ মেজর মৌসুমী কারাগারে
মোহনগঞ্জে মাদকসেবী-কারবারির কারাদণ্ড
Link Copied