ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে ড্রেজার ডুবে ৮ শ্রমিক নিখোঁজ, একজনের লাশ উদ্ধার


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১০-২০২২ বিকাল ৫:৩
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পাঞ্চলে সাগরে থাকা ড্রেজার ডুবে ৮ শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা নিখোঁজদের উদ্ধার অভিযান চালাচ্ছেন। এর আগে গতকাল সোমবার রাত ১০টার দিকে নিখোঁজ হওয়ার পর এখনো তাদের সন্ধান মেলেনি।
 
জানা গেছে, উপজেলার  বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পাঞ্চলের ৩নং বসুন্ধরা এলাকায় সাগরের মাঝে বালু উত্তোলনের ড্রেজার মেশিনটি রাখা ছিল। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগরে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধির পাশাপাশি ঝড়ো হাওয়ায় বালু উত্তোলনের ড্রেজার মেশিন সৈকত-২ পানিতে ভেসে গিয়ে ডুবে যায়।
 
ড্রেজারে অবস্থানরত শ্রমিকরা হলেন- শাহীন মোল্লা (৩৮), ড্রেজার চালক ইমাম মোল্লা (২৫), তারা দুই ভাই আনিচ মোল্লার ছেলে মাহমুদ মোল্লা (২৬), তারেক মোল্লা (২০), বশর হাওলাদার (৩৫), জাহেদুল ফকির (২২), আল আমিন হাওলাদার (২৫), আলম সওদাগর (৩৮)। তারা সবাই পটুয়াখালীর চর জনকাঠি গ্রামের বাসিন্দা।
 
ড্রেজারে থাকা বাবুর্চি আব্দুস সালাম বলেন, ড্রেজারে আমিসহ ৯ জন শ্রমিক ছিলাম। দুর্যোগের কথা শুনে সন্ধ্যা ৭টার দিকে আমি ড্রেজার থেকে নেমে নিরাপদ স্থানে চলে আসি। বাকিরা ড্রেজারেই অবস্থান করছিলেন।
 
ড্রেজারের মালিক গাফ্ফারকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।
 
এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, সাগরে ড্রেজারসহ ৮ জন শ্রমিক নিখোঁজের খবর পেয়ে একটি টিম নিয়ে ঘটনাস্থলে যাই। সংশ্লিষ্ট কোস্টগার্ড কমান্ডারকে বিষয়টি মোবাইলে অবগত করা হলেও তাদের কোনো সহযোগিতা পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করা হয়।
 
ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা বলেন, সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবাইকে সতর্ক অবস্থানে চলে যেতে মাইকিং করা হয়। তারপরও তারা কেন নিরাপদ আশ্রয়ে গেলেন না, তা জানি না।
 
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, খবর পেয়ে মঙ্গলবার সকালে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি। আমাদের সাথে উদ্ধারকাজে  চট্টগ্রাম থেকে ডুবুরি দল যোগ দিয়েছে। বিকেল ৫টা পর্যন্ত একটি লাশ উদ্ধার করা হলেও কিনারায় আনা হয়নি।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত