ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

খুলনায় জ্যোতি সেফ হোমে শিশুকে ধর্ষককারী শরিফুল জেলহাজতে


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৬-১০-২০২২ দুপুর ১১:৩৬

খুলনা নগরীর সোনাডাঙ্গা মডেল থানার বউবাজার এলাকায় জ্যোতি সেফ হোমে এক মেয়ে শিশু (১০) ধর্ষণের শিকার হয়।ধর্ষণ মামলার আসামি মো. শরিফুলকে (১৭)জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। 

সোমবার (২৪ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিক্তা রানী আসামিকে আদালতে হাজির করেন। অপরদিকে ধর্ষণের শিকার শিশুটির ২২ ধারার জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম রেকর্ড করেন।  

জানা গেছে, গত ২৩ অক্টোবর রাতে নগরীর রেলস্টেশন এলাকা থেকে র‌্যাব শরিফুলকে গ্রেফতার করে। শরিফুল খুলনা সদর থানার ৪নং ঘাট এলাকার সাহেব আলীর ছেলে। ২৩ অক্টোবর ভুক্তভোগীর মা বাদী হয়ে শরিফুলকে আসামি করে সোনাডাঙ্গা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং ১১)। 

উল্লেখ্য, গত রোববার সকালে সেফ হোমের নির্বাহী পরিচালক রুনা সংবাদ সম্মেলন করে বলেন, তার সেফ হোমে ধর্ণেনের ঘটনা ঘটেনি। অন্যদিকে,ধর্ষককে গ্রেফতারের দাবিতে রোববার বিকেলে খুলনা প্রেসক্লাবের সামনে জনউদ্যোগ খুলনার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রশাসন ধর্ষণেষর ঘটনার সত্যতা পেয়ে শরিফুলকে গ্রেফতার করে।

মামলার বিবরণে জানা যায়, ভিকটিম (১০) তৃতীয় শ্রেণির ছাত্রী। মেয়েটির মা বাসাবাড়িতে কাজ করেন। সে কারণে তার মেয়েকে সোনাডাঙ্গা মডেল থানার এম এ বারী সড়কস্থ পুরাতন বৌবাজার সংলগ্ন ‘জ্যোতি সেফ হোম’ নামক এনজিওতে ৪-৫ বছর ধরে রাখেন। ওই সেফ হোমে শরিফুলও থাকে। গত ১৪ অক্টোবর জ্যোতি সেফ হোমের পরিচালক রুনা ভিকটিমের মাকে ডেকে বলে তার মেয়ের যৌনাঙ্গ ফুলে ঘা হয়ে অসুস্থ হয়ে পড়েছে এবং তার মেয়েকে বাসায় নিয়ে যাওয়ার জন্য বলে। শিশুটির মা তাকে নিয়ে বাসায় যায় এবং স্থানীয় এক ধাত্রীকে দেখালে সে বলে আমার মেয়েকে কেউ ধর্ষণ করেছে।

পরবর্তীতে মা তার মেয়ের কাছে জানতে চাইলে সবকিছু বলে দেয়। শিশুটি তার মাকে বলে, শরিফুল বিভিন্ন সময়ে তাকে ৪-৫ বার জোরপূর্বক ধর্ষণ করেছে। জ্যোতি সেফ হোম নামক এনজিওর নিচতলায় ছেলেদের ঘুমানোর রুম। গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় উক্ত রুমের অন্যান্য ছেলেরা তৃতীয় তলায় খেলা করার জন্য গেলে ওই সময় রুমের ভেতর কেউ না থাকায় শরিফুল তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিমের মা তার মেয়েকে শারীরিক পরীক্ষার জন্য ২০ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে এসে গাইনি ওয়ার্ডে ভর্তি করেন। পরদিন কর্তব্যরত চিকিৎসক তাকে ওসিসিতে রেফার করেন।

এমএসএম / জামান

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা