ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আইপিএলের নিলাম হতে পারে ইস্তানবুলে!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২২ দুপুর ১১:৪৮

সভাপতি রজার বিনি দায়িত্ব নেয়ার শুরুতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। ফের দেশের বাইরে নিলাম অনুষ্ঠিত হতে পারে আইপিএলের।

যদিও ভারতের বাইরে টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে না বিসিসিআই। বরং পরবর্তী আইপিএলের নিলাম অনুষ্ঠিত হতে পারে বিদেশে। তাও এমন একটি শহর যেখানে ক্রিকেটের সংযোগ খুঁজে পাওয়া মুশকিল। বিসিসিআই আগামী বছরের আইপিএলের জন্য মিনি অ্যাকশন আয়োজন করতে পারে তুরস্কের ইস্তানবুলে। যদিও নিলামের প্রায় মিয়মিত কেন্দ্রে পরিণত হওয়া বেঙ্গালুরুকে বিকল্প হিসেবে বেছে রাখা হয়েছে- এমনটাই খবর দিয়েছে ক্রিকবাজের।

প্রাথমিকভাবে বিসিসিআই ইস্তানবুল ও বেঙ্গালুরুকে আইপিএল নিলামের সম্ভাব্য কেন্দ্র হিসেবে বেছে রাখলেও বোর্ড কর্তাদের প্রথম পছন্দ তুরস্কের শহরটি। গত কয়েকদিন ধরে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে এই বিষয়ে বোর্ড আলোচনা চালাচ্ছে। যদিও সব ফ্র্যাঞ্চাইজি এখনও এই বিষয়ে সহমত পোষণ করেনি।

এর আগেও আইপিএলের নিলাম বিদেশে আয়োজনের চেষ্টা করেছিল বিসিসিআই। একবার একটি ওয়ার্কশপ আয়োজন করা হয় সিঙ্গাপুরে। একবার লন্ডনে নিলাম আয়োজন প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে খরচের কথা ভেবে শেষ মুহূর্তে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বেঁকে বসায় শেষমেশ বিসিসিআইয়ের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তবে আইপিএলের মিডিয়া রাইটস রেকর্ড অঙ্কে বিক্রি হওয়ার পরে এবার বিদেশে নিলাম আয়োজন অসম্ভব নয়।

নভেম্বরের শুরুর দিকেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আইপিএলের নিলাম আয়োজিত হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। নিলামের সম্ভাব্য দিন হিসেবে ১৬ ডিসেম্বরের কথা শোনা যাচ্ছে। মিনি নিলাম বলে একদিনেই তা সম্পন্ন করা হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস ও ক্রিকবাজ।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’