ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শ্রীমঙ্গলে মশক নিধন কর্মসূচির উদ্বোধন


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ২৬-১০-২০২২ দুপুর ৩:২১
সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু।
 
এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর কাজী আব্দুল করিম, মীর এমএ সালাম, সাদ উদ্দিন, তানিয়া আক্তার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী প্রমুখ। 
 
পরে মশক নিধন কর্মসূচি উপলক্ষে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এর আগে মেয়র মহসিন মিয়া মধুর নেতৃত্বে একটি র‍্যালি পৌরসভা চত্বর থেকে বের হয়ে শহরের স্টেশন রোডে এসে শেষ হয়।
 
এ সময়  শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া বলেন, সারাবছরই পৌর এলাকায় মশার ওষুধ ছিটানো হয়। এখন যেহেতু সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, তাই আমরা মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছি। পৌরসভার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের  এ বিষয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে।
 
মেয়র ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় বাড়ির উঠান, আঙিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহ্বান জানান।

এমএসএম / জামান

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী