উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই যুবককে গুলি করে হত্যার ৮ ঘণ্টার ব্যবধানে মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ক্যাম্প-১০-এ মোহাম্মদ জসিম (২৫) নামে অপর রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জসিম ক্যাম্প-১০, ব্লক-৩৪-এর বাসিন্দা মৃত আব্দুল গফুরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ ফারুখ আহমেদ।
তিনি জানান, ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত শ্বশুড়বাড়িতে ভাত খাওয়া অবস্থায় জসিমকে ধরে এনে ক্যাম্পের সিআইসি-১০ সংলগ্ন রাস্তায় গুলি করে হত্যা করে। নিহত জসিম এক সময় দুষ্কৃতকারীদের সাথে কাজ করত। সম্প্রতি তাদের সঙ্গ ত্যাগ করায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্ত্রীর সেবিকা বেগমের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুখ আহমেদ বলেন, জসিম নিজ বসতঘরে কখনো রাতযাপন করত না। মাঝেমধ্যে শেডে আসত। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে জসিম বসতঘরে এসে স্ত্রীকে ভাত দিতে বলেন। তার স্ত্রী রান্না করা হয়নি জানালে পাশে শ্বশুরের ঘরে যান। সেখানে ভাত খাওয়া অবস্থায় দুষ্কৃতকারীরা চারদিকে ঘিরে ফেলে এবং ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে অস্ত্রের মুখে মারধর করতে করতে তাকে ঘর হতে বের করে সিআইসি-১০ সংলগ্ন রাস্তার ওপর তিন রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্বামীকে বাঁচাতে এসে ধারালো অস্ত্রের কোপে আহত হন স্ত্রী সেবিকা বেগম।
তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে নিহতের পাশে পড়ে থাকা ৩ রাউন্ড পিস্তলের গুলির খোসা পাওয়া যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। বর্তমানে ক্যাম্প স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত দুষ্কৃতকারীদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ব্লক রেইড ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
এমএসএম / জামান
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied