দেওয়ানবাজার ইউনিয়নে সূচনার অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত
সিলেটের বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নে সূচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবকার (২৬ অক্টোবর) সকালে দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং আরডিআরএস বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল।
উপজেলা গভর্নেন্স কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার ফারজানা ববির সঞ্চলনায় অনুষ্ঠানে সূচনা কর্মসূচির বিভিন্ন প্রকল্পের সফলতা ও সকলের সক্রিয় প্রচেষ্টার ফলাফল এবং বাস্তবায়িত বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন- সূচনা প্রকল্প আরডিআরএস বাংলাদেশ সিলেটের সহকারী প্রকল্প সমন্বয়কারী রাসেদুল ইসলাম, দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের সচিব মুহাম্মদ ইয়াহিয়া ছিদ্দিক, সূচনা প্রকল্পের বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলা সমন্বয়কারী নিজামুল হক, বালাগঞ্জ উপজেলার নিউট্রেশন অফিসার ঝান্টু লাল, মনিটরিং অফিসার মৌসুমী আক্তার, ইউনিয়ন সমন্বয়কারী নজরুল ইসলাম, দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের মেম্বার হাজী মুহাম্মদ আলী গুলসের, মো. তারা মিয়া, মো. বাবরু মিয়া, সামছুল ইসলাম হিরন, আব্দুল রকিব, আশিকুর রহমান আশিক, খন্দকার আব্দুর রকিব, সংরক্ষিত মহিলা মেম্বার মোছা. রোকেয়া খাতুন, ইনা বেগম ও রোকিয়া বেগম, গনমাধ্যম প্রতিনিধি ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এসএম হেলাল, স্বাস্থ্যকর্মী আবুল বাশার বাদশা প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মারুফ আহমেদ।
অনুষ্ঠানে অপুষ্টির চক্র প্রতিরোধে গর্বিত অংশীদার হিসেবে সূচনার পক্ষ থেকে দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদকে সম্মাননা ক্রেষ্ট এবং আরও কয়েকজন ব্যক্তিবিশেষকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
জানা গেছে, ‘সূচনা বাংলাদেশে অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস’ স্লোগান নিয়ে ২০২০ সালে শুরু হওয়া দেওয়ানবাজার ইউনিয়নে সূচনা প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied