ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সিত্রাংয়ে মৎস্যচাষিদের মাথায় হাত


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২২ দুপুর ৪:৪১
পটুয়াখালীর বাউফলে ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়, জলোচ্ছ্বাস ও বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে প্রায় অর্ধশত মাছের ঘের ও অসংখ্য পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন মৎস্যচাষিরা। 
 
সরেজমিন দেখা যায়, ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড় ও জলোচ্ছ্বাসে উপজেলার তেতুঁলিয়া ও লোহালিয়া নদীতীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। বিভিন্ন বাঁধ ও  সড়ক ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে মৎস্যচাষিদের।
 
উপজেলার কালাইয়া ইউনিয়নের ৯নং ইউপি সদস্য মো. জসিম উদ্দিন মোল্লা তার ১ একর জমিতে মৎস্য চাষ শুরু করেন। জলোচ্ছ্বাসে তার মাছের ঘের তলিয়ে যায়। এতে পানিতে ভেসে যায় ঘেরের সব মাছ। 
 
জসিম উদ্দিন  জানান, ৫ বছর আগে তারা দুই ভাই মিলে মাছ চাষ শুরু করেন। বেশি লাভের আশায় পাঁচ বছরেও মাছ ধরেননি। গত সোমবার রাতের জোয়ারের পানিতে ঘের তলিয়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকার মাছ চলে যায়।  
 
একই কথা জানান শৌলা গ্রামের  মন্নান মাতব্বর (৭২)। পানিতে ভেসে গেছে তার দুটি ঘের। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার। 
 
বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যমতে, উপজেলায় প্রায় অর্ধশত মৎস্য ঘের ও অসংখ্য পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। এতে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা। 
 
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাহবুব আলম জানান, ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের সহায়তা দেয়া হবে। 

এমএসএম / জামান

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা