ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী বটতলা ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৬-১০-২০২২ রাত ১০:১৫
টাঙ্গাইল জেলা শহরে ঐতিহ্যবাহী বটতলা ক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিছুর রহমান (দাদু ভাই), পৌরসভার প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন, প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান, অ্যাডভোকেট মহসিন সিকদার ও  বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে।
বটতলা ক্লাবের সভাপতি শাকিল আহসান শান্তর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম জুয়েল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ক্লাবের সহ-সভাপতি সোহেল তালুকদার, সহ-সাধারণ সম্পাদক সৈকত চন্দ্র, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম মানিক, দপ্তর ও প্রচার সম্পাদক জয়ন্ত চক্রবর্তী, খন্দকার খালেদুর রহমান সাকিব, কোষাধ্যক্ষ সুজন মিয়া, সদস্য কানু চন্দ্র ঘোষ, সুজন মিয়া'সহ অন্যান্য সদস্যগণ। আকুর টাকুর পাড়া বটতলা বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ মার্কেট এর ৪র্থ তলায় আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, অতিথিদের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা, কেক কাটা, রাতের আকাশে রং-বেরংয়ের আতশবাজির ঝলকানি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ। অনুষ্ঠান শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে। অনুষ্ঠানে বটতলা ক্লাবের সদস্যগন ও এলাকাবাসী স্বতস্ফূর্তভাবে অংশ নেয়।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন