ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশকে ২০৬ রানের পাহাড়সম লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১০-২০২২ দুপুর ১১:৪৭

দাপুটে ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিলেন রাইলি রুশো। কুইন্টন ডি কককে নিয়ে উপহার দিলেন রেকর্ড জুটি। বাংলাদেশের বোলারদের রীতিমতো হতাশায় পুড়িয়ে দক্ষিণ আফ্রিকা পেল পাহাড় পুঁজি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য ২০৬ রান করতে হবে সাকিব আল হাসানদের।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান ‍তুলে দলটি। রুশো ৫৬ বলে ১০৯ রানের ইনিংস খেলেন। ৭ চার ও ৮ ছক্কায় সাজান নিজের ইনিংস। ডি কক ৩৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় করেন ৬৩ রান।

প্রথম ওভারেই টেম্বা বাভুমার উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে আনন্দে মাতিয়ে ছিলেন তাসকিন আহমেদ। তবে পরের গল্পটা রুশো আর ডি ককের। আর কোনো উইকেট না হারিয়ে প্রথম দশ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৯৬। উইকেটের দুই প্রান্তে পাল্লা দিয়ে রান করে গেছেন দুজন।

শেষ ৫ ওভার অবশ্য বাংলাদেশ প্রতিপক্ষের রান তোলার গতিতে লাগাম দিতে পারে। না হলে প্রোটিয়াদের স্কোর হতে পারতো আরও বেশি।

জামান / জামান

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’