রোহিঙ্গা ক্যাম্পে ২ জনকে গুলি করে হত্যা
এবার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ইরানী পাহাড়ে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীরা। বুধবার (২৭ অক্টোবর) রাত ৩টার দিকে ১৭নং ক্যাম্পের মেইন ব্লক-সি, সাব ব্লক-এইচ/৭৬ এলাকায় এ হত্যাকেণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ১৭নং ক্যাম্পের কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (৪০) এবং মো. কাসিম ছেলে ইয়াছিন (৩০)। ১৪ এপিবিএনের অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বলেন, বুধবার রাতে ইরানী পাহাড়ে একদল অজ্ঞাতনামা ও অস্ত্রধারী দুই রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবৃদ্ধ হয়ে ঘটাস্থলে মৃত্যুবরণ করেন রোহিঙ্গা ইয়াছিন। অপর গুলিবৃদ্ধ রোহিঙ্গা আয়াত উল্লাহকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকেও মৃত বলে ঘোষণা করে।
তিনি আরো বলেন, কারা এবং কেন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়ান। এ ঘটনার পর ক্যাম্পে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে এপিবিএন পুলিশ।
এর আগে বুধবার ভোরেও পৃথক ঘটনায় দুজনকে গুলি করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ ঘটনায় গুলিবৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন একজন। অপরজন আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এমএসএম / জামান
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied