চন্দনাইশে ট্রাকের ধাক্কায় নিহত ১
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় ট্রাক ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে আবদুল হামিদ নামে এক মোটরবাইক আরোহী নিহত হয়েছেন। গুরতরে আহত হয়েছেন ওই মোটরবাইকের পিছনে বসা মো. তারেক। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন বলে জানা গেছে। আজ শনিবার (১০ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল হামিদ পটিয়ার কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজিমপুর শেখপাড়া এলাকার মো. আবদুল ছত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবদুল হামিদ ও তার চাচাতো ভাই তারেক মোটরবাইক চালিয়ে পটিয়ার দিকে যাওয়ার পথে চট্টগ্রামের চন্দনাইশের বদুরপাড়া এলাকায় ট্রাকের সাথে ধাক্কা লেগে দুজন গুরুতর আহত হন। আহতাবস্থায় তাদের প্রথমে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ কো হয়। তারেককে আইসিইউতে রাখা হয়েছে।
এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব জানান, আমরা দুর্ঘটনার পাওয়ার সাথে সাথে হাইওয়ে থানা পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে যায়। পরে ট্রাকটি জব্দ করা হয়।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর