মান্দায় অধ্যক্ষের স্বার্থে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন
নওগাঁর মান্দায় অধ্যক্ষের নিজ স্বার্থ হাসিলের জন্য প্রতিষ্ঠান ছুটির পর বিকেল সাড়ে ৪টায় স্কুল ও কলেজ শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানোর অভিযোগ উঠেছে। গত সোমবার (২৪ অক্টোবর) নুরুল্যাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলে রাব্বী তারেক বালু মহাল ইজারাদারের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে ঘটা করে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আটকে রেখে মানববন্ধনের আয়োজন করেন।
জানা গেছে, বাংলা ১৪২৯ সনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আত্রাই নদীর ভাটি অংশের বালুমহাল ইজারার জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে ৭৩ লাখ ২৫ হাজার ৭৫০ টাকায় এ বালুমহাল ইজারা নেন নাকিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রহমত আলী মোল্যা। ইজারাদার তার বালুমহালের কালেন্ডারভুক্ত নুরুল্যাবাদ মৌজার ৩৭৫০,৩৮৪৮,৫৭,৫৮ ও ৫৯ দাগের জায়গা থেকে নিয়ম মেনে বালু উত্তোলন করে আসছিলেন। বালু পয়েন্টের অদূরে রাস্তার পাশে স্কুল থাকার সুবাদে ইজারাদারের কাছে থেকে মোটা অংকের আর্থিক সহায়তা চেয়ে আসছিলেন অধ্যক্ষ ফজলে রাব্বী তারেক। একই সাথে ইজারাদারকে বেকায়দায় ফেলতে লিজকৃত নদীর জায়গায় জোরপূর্বক আম গাছ রোপণ করেন অধ্যক্ষ। ফায়দা হাসিলে ব্যর্থ হয়ে অধ্যক্ষ তার নিজ স্কুলের শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করান। পরিকল্পিত মানববন্ধনে অধ্যক্ষ ফজলে রাব্বী অচিরেই নুরুল্যাবাদ মৌজা থেকে প্রশাসনের দেয়া লিজকৃত জায়গায় বালু উত্তোলন বন্ধ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে নুরুল্যাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলে রাব্বী তারেকের কাছে জানতে চাইলে তিনি বলেন, গত বছর নদীর লিজকৃত জমিতে আম গাছ রোপণ করেছি। ইজারাদার ওই বাগানের পাশ থেকে বালু উত্তোলন করছেন। এই বালু উত্তোলন বন্ধ করতে স্কুল ছুটির পর শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করেছি।
তিনি আরো বলেন, আম গাছের চারা নদীর জমিতে লাগানো হয়েছে। তবে আর্থিক সহায়তা চাওয়ার কথা তিনি অস্বীকার করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা বলে, নদীর ধারে তারেক স্যারের আম বাগান ও সোহেল স্যারের কলা গাছের পাশ থেকে বালু উত্তোলন বন্ধ করতে স্কুল ছুটির পর স্যার আমাদের দিয়ে মানববন্ধন করিয়েছেন। এরপর আমরা বাড়ি চলে যাই।
ইজারাদার রহমত আলী মোল্ল্যা বলেন, আমরা গত বছরও বালু উত্তোলন করেছি। এ বছর প্রতিষ্ঠানের প্রধান আমার কাছে ঘুরে ঘুরে সুবিধা আদায়ে বার্থ্য হয়ে ও জেলা প্রশাসক বরাবর তার নামে দুটি অভিযোগ করার কারণে স্কুল ছুটির পর শিক্ষার্থী দিয়ে মানববন্ধন করিয়েছেন। আমি নিয়ম মেনে লিজকৃত জায়গা থেকে বালু উত্তোলন করছি।
নুরুল্ল্যাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের সভাপতি আইয়ুব আলী সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কী কারণে অধ্যক্ষ স্কুল শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করিয়েছেন তা আমার জানা নেই। এ বিষয়ে আমাকে অবগত করেননি। এছাড়া আমার জানামতে নদীর পাড়ে স্কুলের কোনো জমি নেই।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক বলেন, অধ্যক্ষ যদি নিজ স্বার্থে স্কুল শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করিয়ে থাকেন, তাহলে অন্যায় করেছেন। এরকম করে থাকলে তদন্তে করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে