ভেড়ামারায় মামলার ভয় দেখিয়ে আটকে রেখে টাকা নেয়ার অভিযোগ
কুষ্টিয়ার ভেড়ামারায় মামলার ভয় দেখিয়ে আটকে রেখে ৩৫ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে একজনের বিরুদ্ধে। অভিযুক্ত কলেজপাড়া (৬নং ওয়ার্ড) এলাকার রেজাউলের ছেলে রুপম।
জানা গেছে, হাসপাতাল মোড় বাঁধপাড়ার বাসিন্দা আকাশ ভেড়ামারা শহরে স্টুডিওতে ছবি তোলার জন্য বাড়ি থেকে বের হলে ভেড়ামারা রেলগেটে তাকে গতিরোধ করে রুপম। পরে মারধর করে এবং মামলার ভয় দেখিয়ে ৩৫ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়।
আকাশের পরিবার জানায়, ভেড়ামারা রেলগেটে স্টুডিওতে ছবি তুলতে বাড়ি থেকে যাওয়ার পর ফোন দিয়ে বলে আপনার ছেলে আটক হয়েছে, টাকা নিয়ে আসেন। তখন আমি রুপমকে বাসায় আসতে বলি। তখন বাসায় এসে আমার কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে যায়। কিছুক্ষণ পর আমাকে ফোনে বলে ২০ হাজার টাকা নিয়ে দ্রুত আসেন, তা না হলে আপনার ছেলেকে মাদক দিয়ে মামলা দেয়া হবে। পরে আমি ২০ হাজার টাকা নিয়ে রূপমের হাতে তুলে দিলে আমার ছেলেকে ছেড়ে দেয়।
অনুসন্ধানে আরো জানা যায়, রূপম শুধু এখান থেকেই টাকা নেয়নি, হোসেনাবাদ ভুসি মালের ব্যবসায়ীর কাছ থেকেও কয়েকদিন আগে ৫৪ হাজার টাকা নিয়েছে। রুপম পুলিশের পরিচয় দিয়ে ভেড়ামারায় এভাবে দাপিয়ে বেড়াচ্ছে। পুলিশ নীরব কেন- জনগণের প্রশ্ন।
রুপম বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাসিক মাসোহারা নিয়ে থাকে- এমন অভিযোগ করেছেন জনসাধারণ। এলাকাবাসীর দাবি, রুপমের নামে এজাতীয় হাজারো অভিযোগ আছে। প্রশাসন জানার পরও তাকে কেন গ্রেফতার করে না জানি না। তার ক্ষমতার উৎস কোথায় এটাও আমাদের জানা নেই। ভেড়ামারা-দৌলতপুরে রূপম পুলিশের পরিচয় দিয়ে মানুষকে হয়রানি করে।
এ বিষয়ের রুপমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি ৩৫ হাজার টাকা নেইনি। ৩০ হাজার টাকা নিয়েছি। আপনারা যা পারেন আমার বিরুদ্ধে লেখেন। এই টাকা নেয়ার বিষয়ে ভেড়ামারার থানার ওসি জানেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জের সাথে মুঠোফোন কথা হলে তিনি বলেন, বিষয়টি শুনেছি। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।
এমএসএম / জামান
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied