ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৭-১০-২০২২ দুপুর ৩:৪১

সিরাজগঞ্জের শাহজাদপুরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার ৩০ জন কৃষক-কৃষাণিকে প্রশিক্ষণ দেয়া হয়।

এ সময় কৃষক-কৃষাণিদের প্রশিক্ষণ দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালাম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. এহসানুল হক ও কৃষিবিদ মো. নাসিব আহমেদ খান।

এদিন কৃষকদের কন্দাল ফসল- মিষ্টি আলু, লতিকচু, পানি কচু, গোল আলু, গাছ আলু, মুখী কচুর উৎপাদন প্রযুক্তি, গুরুত্ব ও বাজারজাতকরণ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়।

প্রশিক্ষণ নিতে আসা জালালপুর ইউনিয়নের কৃষক মো. আজমল মিয়া বলেন, প্রশিক্ষণে এসে আমি কন্দাল ফসলের আধুনিক জাতের সাথে পরিচিত হয়েছি। আধুনিক পদ্ধতিতে কিভাবে চাষ করতে সে বিষয়ে জেনেছি। তবে প্রশিক্ষণ যদি দুই দিনের হতো তাহলে আরো বেশি শিখতে পারতাম বলে জানিয়েছেন তিনি।

এমএসএম / জামান

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন